somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:):) রম্য:- সেটি অপুকেই জিজ্ঞেস করেন :):)

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপারস্টার শাকিবের মতানুযায়ী তাকে করা সব প্রশ্নের উত্তরই অপু জানেন। সত্যিই যদি অপু সব কিছুই জানতেন তবে জাতীয় জীবনে এর প্রভাবটা কেমন হতো!!!

রিক্সাচালক
__এই মামা মগবাজার যাবা??
__না যামু না!
__আরে যাবা না কেন?? টাকা কি কম দিমু??
__হেইডা অপুরেই জিগাইয়া লন!!!:):)


মাছ বাজার
__এই মামা পাঙ্গাসের কেজি কত??
__পাঙ্গাস কন ক্যা কন ইলিশ??
__ইলিশ!! পাঙ্গাস আবার ইলিশ হইলো কামনে!! ক্যামতে কি??
__আম্মে হেইডা অপুর ধারেই হুইন্না লন! :):)

ডাক্তারের চেম্বার
__আপনার সমস্যা কি??
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন?
__ও বুঝলাম!
__তাহলে ডাক্তার সাহেব আমার কি করা উচিৎ?
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন!!:):)



জয়নালের বাসা

__ও বউ ভাত কই??
__ভাত পামু কই!! আইজ বাজার থেইক্কা কি আনছো হুনি??
__হেইডা তুই অপুরেই জিগাইয়া ল! :)
__অপু!! এই হতিনেরে আবার কবে বিয়া করলা ! হায় হায়..........! এহন আমার কি ওইবো গো....!;)

বোটানিক্যাল গার্ডেনে প্রেমিক প্রেমিকা
__এই আমি কি তোমায় একটা চুমো খেতে পারি??
__কেবল একটা চুমো!!! নাহ! তাহলে তুমি খেতে পারো না!
__কিন্তু কেন আমিতো কেবল একটা চুমোই খেতে চেয়েছি??
__না কেন, তা তুমি অপুকেই জিজ্ঞেস করো!;)

ঢাকা সিটি মেয়র
__মেয়র সাব রাস্তায় এতো পানি? আমরা চলাচল করমু কেমনে??
__সেটা আপনারা অপুকেই জিজ্ঞেস করেন!! :):)

বিদ্যুৎ মন্ত্রী
__জ্বালানীর দাম না বাড়া সহ বিদ্যুৎ উৎপাদনের সব কিছুই অনুকূলে তবু বিদ্যুৎ এর দাম বাড়াতে চাচ্ছেন কেন??
__সেটা আপনারা অপুকেই জিজ্ঞেস করেন!:):)

বি এন পি অফিস
__বর্তমান সরকাররে উন্নায়ন কর্মকান্ড নিয়ে আপনাদের মতামত।
__ এই সরকার গনবিচ্ছিন্ন সরকার! এদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই!! শিঘ্রই আন্দোলন করে এদের ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হবে!
__কিন্তু সেই আন্দোলন কবে নাগাদ শুরু হতে পারে??
__সেটা অপুকেই জিজ্ঞেস করেন!:):)

বিলির বন্ধুমহল:-
__আরে মামা তুমি এতা কিছু থাকতে শাকিব অপুরে নিয়া পইরা আছো ক্যান??
__সেটা অপুকেই জিজ্ঞেস কর মামা!:)

কাজের বুয়া
__ওই বুয়া আজকে ডালে একবারে লবন দেওনি! ইস মাছে আবার ঝাল বেশি দিয়া রাখছো!! হায় হায় মাংসে আবার পোড়া লাগাইয়া দিছো। এমন হইলো ক্যান!
__আমারে কইয়া কি হইবো কন! আম্মে হেইডা অপুরে ই জিজ্ঞাস করেন!;)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
৩৬টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×