somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:):)ট্রুথ এক্সপ্লোরেশন: কপি পেস্টার, হিট সিকার, মাল্টি ব্লগার বিলিয়ার রহমানের মুখোশ উন্মোচন: ইহা ক্যাচাল নয় বরং প্যাচাল: সিরিয়াসরা দূরে থাকেন :):)

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিলিয়ার রহমান ব্লগে ফালাফালি কম করে নাই! কার লেখা চুরি গেছে কার পোস্ট কপি হইছে, কে পোস্ট পড়ে কমেন্ট করে কে পোস্ট না পড়ে করে এরকম বিষয়ে উনি নাকটা বাড়াবাড়ি রকমেরই গলিয়েছিলেন। সো যৌক্তিক কারনেই আমাদের স্পাই টিমের যন্তর মন্তর ঘরে তাকে আনতেই হলো! ব্লু হোয়েল গেম খেলা রেখে আমরা দীর্ঘ ৫০ সপ্তাহ প্রতিদিন ৮ মিনিট ১৭ সেকেন্ড করে তার উপর গবেষণা করেছি। গবেষণায় যে সত্য উন্মোচিত হয়েছে তাতে নিশ্চিত করে বলতে পারি বিস্তারিত শুনলে আপনাদের রক্ত হীম হয়ে যাবে!
লেটস গো.

বিলি গেমুর মাল্টি:

ব্লগের কোন এক সুশীল দাবি করেছিলেন বিলি গেমুর(গেম চেঞ্জারের) মাল্টি। আমরা প্রথমে এটাকে আমলে নিতে চাইনি। তবে অকাট্য প্রমাণ পেয়ে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বিলি আসলেই গেমুর মাল্টি। :P

বিলি ও গেমু দুজনেই সামুতে কীবোর্ড দিয়ে লিখে পোস্ট করেন। আর দুজনেই চোখ দিয়ে দেখেন আর কান দিয়ে শোনেন। আশ্চর্য জনক ব্যাপার হলো এই যে দুজনেই মুখ দিয়ে কথা বলেন এবং মাথা দিয়ে চিন্তা করেন। B-)

এই দুজনেই রাতের ঘুমটা বিছানায় সারেন, আর ক্ষুধা পেলে খাবার খান। শুনে অবাক হয়ে যাবেন যে দুজনের খাবারই কিচেনে রান্না করার পরেই কেবল পরিবেশন করা হয়। :D

আমরা ভীষণ বিস্মিত হয়েছি যখন দেখলাম দুজনের বাসায়ই ট্যাব থেকে পানি পড়ে এবং দড়জা দিয়ে ঢুকতে হয় এমনকি দুজনের বাসায়ই বাতাস প্রবেশের জন্য জানালা আছে। আরো কোন অকাট্য প্রমানের দরকার আছে কি?? =p~

গেমু বিলির একই হওয়ার ব্যাপারটা তাই যিনি বা যারা সর্বাগ্রে অনুমান করেছিলেন তাদের একটা নুপেল দেয়ার দাবি জানাচ্ছি।(বিদ্র.- আমাদের গবেষণা টিমের সাথে যুগ্মভাবে আরকি :-P )

বিলি একজন কপি পেস্টার:

হ্যা ঠিকি বলেছি, ব্লগার বিলি একজন কপি বাজ। আমাদের অনুসন্ধানী টিম তার যথেষ্ট প্রমানও পেয়েছে। উনি বাসায় নিয়মিত কপি ভাজি, কপির ঝোল, কপির সালাত এমন কি কপির সসও ব্যবহার করেন। কপি দেখলেই বিলির মাথা গরম হয়ে যায় সে পাতা কপি হোক আর ফুল কপিই হোক। :((

উনি নির্লজ্জ একটা পেস্টারও । কোন পেস্ট উনি বাদ দিয়েছেন? এএম-পিএম, কোলগেট, মেডিপ্লাস থেকে পেপসুডেন্ট সকল পেস্টইতো উনি নিয়মিত ব্যবহার করছেন!!! #:-S

বিলি মাল্টির মাল্টি

আমরা এই সত্যটা ফাঁস করতে চাইনি তবুও সত্য যেহেতু চেপে থাকবে না তাই নিষ্ঠুর হলেও এই সত্যটা বলে দিচ্ছি। বিলি আসলে মাল্টির মাল্টি। তারা মাল্টি সংখ্যক হাত( যথা:- ডানহাত, বামহাত, অযুহাত) ;) , মাল্টি সংখ্যক পা( ডান পা, বাম পা, চাপা) :P , মাল্টি সংখ্যক আঙ্গুল(আংটি পরিহিত), চোখ( চশমাসহ সহ) ইত্যাদি ইত্যাদি আছে। B-)

বিলি হিট সিকার

এই সত্যটা বের করতে আমাদের টিমের গ্রীষ্ম থেকে উইন্টার সিজন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।আমরা সবিস্ময়ে লক্ষ্য করেছি শীত ঋতুতে বিলি একটা প্রচন্ড রকমের হিট সিকার। শীতের সকালে কোন বাড়ির চুলোটা এখনো জ্বলছে, কোন উঠোনে চ্যাংড়া পুলাপাইন আগুন ধড়িয়েছে এমন সব হিট সিকিং বিষয়ে বিলির আগ্রহটা সপ্তমে। :P

পাঠক কপিপেস্টার মাল্টি এন্ড হিট সিকার বিলির এহেন কর্মের জন্য আমরা মডুদের কাছে তার ছয় মাসের বিনাশ্রম বান্দরবন ভ্রমনের শাস্তির সুপারিশ করছি! (কস্টটা অবশ্যই যেন মডুরা দিয়ে দেন :P )

পরিশেষ:
এই পোস্ট যারা দেখেছেন ও পড়েছেন কিন্তু এখনে মন্তব্য করেননি অথবা মন্তব্য করেছেন বাট লাইক দেননি তো তারা রেডি থাকেন।
ইউ উইল বি বিয়িং রোস্টেড ভেরি সুন! :P

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬
৫০টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×