মন খারাপের গল্প
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রাবণ এলেই আমার মন খারাপ হয়।
একবার শ্রাবণে বাবা অসুখে পরেছিলেন
দেউড়িতে বসা বাবার পাশের মা’র শীর্ণ মুখ
আমার মন খারাপ করেছিলো।
বাবা চলে গিয়েছেন উনিশ শ্রাবণ আগে,
তবু মন খারাপের দুষ্টচক্র থেকে বেড়িয়ে আসা হয়নি আর।
শ্রাবণ এলেই আমার মন খারাপ হয়
কিংবা আমিই শ্রাবণে মন খারাপ হয়ে উঠি।নীরা যেবার আমার কাছে আসে সেবার শ্রাবণে
মন খারাপ দেখে আমায় শাড়ির আঁচল করে বুকে জড়িয়েছিলো ও।
অথচ শেষে কিনা আমার মন খারাপের উত্তাপে, উল্টো পুড়ে গিয়েছিলো ওর মন।
পরের শ্রাবণেও মন খারাপ হওয়ায় আমি মেঘ হয়ে গিয়েছিলাম।
নীরার পুড়ে যাওয়া মনের উপর বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার ঠিক আগ মুহুর্তে
বন্দী হয়েছি, ডুবেছি মন খরাপের সাগরে।
গতবার শ্রাবণে দ্বীপ হয়ে জেগেছিলাম আন্দামানের কাছে
পূর্বাহ্ন-অপরাহ্ন’র সূর্য সাথে করে মন খারাপ তাড়াতে ব্যাকুল ছিলাম খূব
কিন্তু মন খারাপের সুনামিতে একদিন আবারো ডুবে গিয়েছিলাম সূর্য সমেত।
এই শ্রাবণে মন খারাপ হওয়ায় আমি পথ হয়ে গেছি
প্রতিটি পথিককে বাধ্য করছি আমার মন খারাপের গল্প শুনতে।
সামনের শ্রাবণে আমি বাবা হবো
মন খারাপ হওয়ার আগেই আমায় দুটো কচি হাত ছুঁয়ে দিয়ে
বলে উঠবে বা....আ.....বা...
সামনের শ্রাবণে বাবা নেই বলে আমি আর মন খারাপ করবোনা।
১৭ ফেব্রুয়ারী, ২০১৯ খ্রি
ঢাকা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬

খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে।
কত কাজই...
...বাকিটুকু পড়ুন
কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘
নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।
বিমান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুনপ্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন