ঘন কুয়াশা : মাঝ পদ্মায় রাত পার করেছে ৫ ফেরি
০১ লা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘন কুয়াশার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে রোববার দিবাগত রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র কুয়াশার কারণে নৌ চ্যানেলগুলোর দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি সূত্র।
ঘন কুয়াশার পথ হারিয়ে ইতিমধ্যেই ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। ফেরিগুলোতে থাকা প্রায় অর্ধশতাধিক যানবাহনের আরোহী কয়েক শত যাত্রী তীব্র ঠাণ্ডার মধ্যে এখন মাঝ পদ্মায় রাত যাপন করেছেন।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের টার্মিনাল সুপার মো. মাহাবুব হোসেন জানান, “প্রচণ্ড কুয়াশার কারণে কয়েক ফুট দূরের পথও দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৫টি ফেরি আটকা পড়েছে। অপর ফেরিগুলো উভয়ঘাটে নোঙর রাখা হয়েছে।”
এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটের উভয়পারে পণ্যবাহী ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন