somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক সৃজনশীল সৌন্দর্য্য

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল; মেধাবী। পরীক্ষায় আমার পাশেই তার সীট পড়ত। আমার কাছে হেল্প চাইলে হেল্প করতাম, সেও আমাকে পারলে হেল্প করত। ছ' মাসিক, ন' মাসিক কিংবা বার্ষিক সব পরীক্ষায় তাকে হেল্প করতাম। ফলাফলে দেখা যেত ছ' মাসিক পরীক্ষায় আর ন' মাসিক পরীক্ষায় সে আমার পিছে পড়ে আছে। কিন্তু বার্ষিকের রেজাল্টে এসে ঘটে যেত তার উল্টা কাহিনী, আমার আগে চলে যেত সে। তাকে ফাইনালে অতিক্রম করা আমার দ্বারা কখনো সম্ভব হয়নাই। সে আগে তারপরে থাকতাম আমি। জিজ্ঞেস করলে হেসে বলত, শেষ ভাল যার সব ভাল তার। কৌশলী হয়ে যা, তাহলে খালি আমাকে না সবাইকে ডিংগাতে পারবি।

যখন আমি দাবা খেলা শিখেছি তখন আমার চেস পার্টনার কেউ ছিলনা। বাহিরে বন্ধুদের সাথে খেলতাম। বাড়ীতে আমার সাথে খেলার মত কেউ ছিলনা। পরে ছোট ভাইটারে দাবা খেলাটা শিখাইলাম। শিখাইয়া আমি গেলাম ফাইসা! এখন আর তার সাথে পারিনা। খুব চিন্তা করে করে সে চাল দেয়। আমিও খুব চিন্তা করে চাল দিতাম, কিন্তু কাজ হইতো না। শেষমেষ আমাকে হেরেই যেতে হইতো।

বড় বাজারের সোহেল মেকানিকের কাছে মেকানিক গিরির কাজ শিখত তার চেয়ে এগার বছরের ছোট এলাকার এক ছেলে। নাম সাহেদ। চার মাস ধরে কাজ শিখে পাঁচ মাসের মাথায় টাকা বিনিয়োগ করে সেও একটা দোকান খুলে দিল। এযুগের ছেলে, টেক হ্যাক সহজে বুঝে। কিছুদিনের মধ্যে তার ব্যবসার উন্নতি শুরু। এখন মাঝে মাঝে তার আগের বসে (Boss) ফোন করে নতুন সমস্যার সমাধান নিয়ে নেয়, নাহয় সোহেল নিজে গিয়ে সল্ভ করে দিয়ে আসে।

সবুজা নামের এক মেয়ে কনিকা নাকি মনিকা ঘোষ নামের এক হিন্দু মহিলার কাছে গান শিখত। তারা নিজেরা নিজেদের তৈরি গানে সুর দিয়ে থাকত। বরাবরই গুরুরানী ('গুরু'র স্ত্রীলিংগ কি ভুলে গেছি) সবুজার সুরগুলো মুগ্ধ হয়ে শুনত। অনেক সময় নিজের গানে সবুজাকে সুর দিয়ে দিতে বলত।


এরকম আরো অনেক কাহিনী আছে, লিখতে গেলে লিষ্ট ইয়া বড় লম্বা হয়ে যাবে। এগুলাকে আমি বুক ফুলানো সৃজনশীলতা বলে থাকি। জ্ঞান, বুদ্ধি আর কৌশল দিয়ে এরকমভাবে সফল হওয়া সম্ভব। সৃজনশীলতা বিষয়টা আসলেই বেশ সৃজনশীলের। কোন একটা বইতে পড়েছিলাম, একজন পিছনের বেঞ্চের ছাত্রও অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারে যদি সে সৃজনশীলতার অধিকারী হয়। বুক ফুলানো এজন্য বললাম, ছোট ভাইটার কাছে আমি হেরে গেলেও পরোক্ষভাবে কিন্তু আমি জিতে যাচ্ছি। ওই পোলাটা যখন পুরষ্কার আনতে যায় তখন বলি, অর্ধেক কিন্তু আমার। তখন কিন্তু বুকটা ঠিকই ফুলে উঠে। এধরনের পরাজয়ের বিষয়গুলোতে সাময়িক খারাপ লাগলেও পরে কিন্তু খুব ভালই লাগে।
এক ধরনের সামাজিক সৌন্দর্য্য এগুলা।
খুব কিউট টাইপের, আংগুলের স্পর্শে লাল হয়ে যাবার মত একদম।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×