আপনি যদি মধ্যবিত্ত সংসারে জন্ম নিয়ে থাকেন তাহলে “যন্ত্রণা” শব্দটি আপনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত ।এরা সব কিছুর জন্য নিজেকে দায়ী করে।
• মায়ের অসুখের জন্য নিজের সন্ধ্যায় বাড়ি ফেরাকে দায়ী করে
• বাবার প্রেসার বাড়লে নিজের চার অংকের হাত খরচের টাকা নেওয়াকে দায়ী করে
• ঘরে আমিষ রান্না হচ্ছে না বলে দায়ী করে নিজের একটা টিউশনি না পাওয়াটাকে
• ছোটো বোনটার পুরোনো জুতোজোড়ারর জন্য নিজের কেনা লিপস্টিকটাকে দায়ী করে
• দাদার ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না ভেবে দায়ী করে নিজের সেমিস্টার ফি
• "ওষুধটা ভিষণ দামী" এই অজুহাতে মা ওষুধ খাওয়া বন্ধ করলে দায়ী করে বন্ধুর জন্মদিনে এক টুকরা কেক খাওয়াকে
• মা গয়না বেচলে হাসপাতালের বিছানায় শুয়ে দায়ী করে অসুস্থ দুর্ভাগ্যকে
• বাবা রাস্তার পাশে শার্ট কিনলে দায়ী করে নিজের ছয়টা শার্ট থাকাকে
রাতে ভাইটা শুধু ডাল ভাত খেলে সে পেটে হাত দিয়ে লজ্জা পায়,দুপুরে এক পিসের জায়গায় দুই পিস মাছ খাওয়ার জন্য। দায়ী করে ক্ষুধাকে।
মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে গুলোকে আলাদা করে হেয় করার দরকার হয় না, চোখে আঙুল দিয়ে বোঝানোর দরকার হয় না! তারা নিজেরাই নিজেদের জগতে নত হয়ে থাকে,সব দায় নিয়ে!!! তবুও তারা ঘুমানোর আগে সস্তা সিগরেটে টান দিতে দিতে কিংবা সস্তা লোশন মুখে দিতে দিতে ভাবে,স্বপ্ন দেখে। তাদেরও উইশ লিস্ট থাকে। সেখানে bmw,গুচি,প্যারিস কিংবা প্যারাসুটে করে সাগরের উপরে ওড়ার কথা থাকে না। সেখানে থাকে মায়ের একটা শাড়ি,বাবার ভাল ঘড়ি,বোনটাকে সমুদ্র দেখানো কিংবা ভাইটার শহরে এসে পড়ার স্বপ্ন পূরনের কথা!!!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




