না লিখে পারলাম না। তনু হত্যার বিচার আজ সবাই চায়, নানান ধরনের পোস্ট দেখতে পাই, অনেক গোপন তথ্য দেখতে পাই, নানান মাতামত দেখতে পাই, কেউ বলে এটা হয়েছে কেঊ বলে ওটা হয়েছে, কিছু মানুষ এটা নিয়ে রাজনীতি করছে তো কেউ কেউ আবার চিন্তায় আছে মানব বব্ধনে কি সাজ দিবে তা নিয়ে,কিন্তু এটা সত্য কেউ একজন ধর্ষিত হয়ে খুন হয়েছে, এটা সত্য সেই পরিবার এখন স্বজন হারার কষ্টের পাশাপাশি সামাজিক ও নানান আইনি ঝামেলায় আছে। চিত্তবিনোদনের কোন মাধ্যম না থাকায় আজকে মানুষের একটি বিষয়ের উপর প্রতিক্রিয়ার নানান রূপ দেখতে পাচ্ছি। এর মাঝে কেউ কেউ আবার রাষ্ট্র ধর্ম ইসলাম চায়; যেখানে কেউ ধর্ষন হলে চাক্ষুস সাক্ষি লাগবে চারজন, তা নিয়ে কারো মাথাবেথা নাই। তনু হত্যা এই নির্বোধ জাতির জন্য প্রতিক্রিয়া উপস্থাপন করার একটা সামান্য মাধ্যম ছাড়া আর কিছুনা। প্রায় ১৯-২০ বছর আগে নিজ ঘরে শাজনিন হত্যা আর তনু হত্যার মধ্যে পার্থক্য কি আছে? ধর্ষন করার পর খুন এটা এই দেশ ও বিশ্বে নতুন কিছুনা আর অবাক হওয়ার মতন কিছুনা; নতুন যা আছে তা আমাদের প্রতিক্রিয়ায় আর মজা নেওয়ায়। আজও ধর্ষবের খবর ছাপা হয় আকর্ষনিয় করে, মানুষ তা পড়ে মজা করে আগ্রহ রাখে নানান উৎসাহ নিয়ে। আসছে পহেলা বৈশাখেও কি মিলবে গত বৈশাখের শালিনতাহানীর বিচার? আমি জানি মিলবে না। আমি তৈরী হচ্ছি নতুন কোন তনুর বিচারের জন্য মানব বন্ধন দেখতে, তোমরা তৈরী তো? আবার দেখতে পাবো নানান পোস্ট নানান মতামত। নারীবাদি, এইবাদি, ঐবাদি, নাস্তিক- আস্তিক নানান তক্ক-বিতর্ক। চতকদার জোক্স, মজাই মজা।
শিরোনামহীন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
কাঁটাচামচ বিতর্ক....
কাঁটাচামচ বিতর্ক....
বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন
=মন কথনিকা-৬৩৮৯-৯০=
মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।