গতকাল দুপুর থেকেই নীল আকাশে অপরূপ মেঘের সৌন্দর্য্য অনেকেই খেয়াল করেছেন । পিজি হসপিটালের মাঠে টিকেটের লাইনে দাঁড়িয়ে প্রথম খেয়াল করলাম, দেখছিলাম একটু পরপর। আমার পাশে দাঁড়ানো একজন ভদ্রলোক বললেন, মদীনার আকাশও দেখতে এই রকম সুন্দর, সুবহান'আল্লাহ !!!
বাসায় ফেরার সময় শাহবাগের তীব্র জ্যামে আটকে আছি। রুপসী বাংলা ক্রস করতেই আবার চোখে পড়লো, সন্ধ্যার আকাশে মেঘের আর চাঁদের অপূর্ব কম্বিনেশন দেখে দিনের দ্বিতীয় বারের মতো ধাক্কা । পরিস্কার আকাশের অপরূপ সুন্দর চাঁদকে অনেকবার দেখলেও চাঁদকে মেঘের সাথে এমন দুর্দান্ত কম্বিনেশনে আগে কখনোই খেয়াল করিনি। বাসের জানালা দিয়ে মোবাইল দিয়ে ছবি তোলার চেষ্টা করলাম, ভালো আসল না গাড়ির গতির জন্য।
ফজরের ওয়াক্তে ওযু করে বারান্দায় গিয়ে তৃতীয়বারের মত আবার ক্র্যাশ খেলাম আকাশ দেখে। সুবহান'আল্লাহ !!! আর পারলাম না কিছুতেই আমার অতি সাধারন মোবাইল ক্যামেরায় একটা ছবি তুলে শেয়ার করার লোভটা সামলাতে। ক্যামেরায় সৌন্দর্য্য অনেকটাই ম্লান, তবুও ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


