somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

••• সুপার পাওয়ার আমেরিকান বনাম মুসলিম জাতি •••

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৩০ সাল। কংগ্রেস একটি আইন পাস করে আমেরিকার মদ নিষিদ্ধ করলো।এই ঘটনার পর প্রায় ৫ লক্ষ লোক জেলে বন্দী হলো, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হলো এই আইন বাস্তবায়নের জন্য। হাজার হাজার লোক হত্যাকান্ডের শিকার হলো। কিন্তু, সেই মদ খাওয়া তো কমলোই না, উলটো মানুষ ঘরে ঘরে মদ বানানো শুরু করলো। প্রায় চার বছর এই দুর্বিষহ সময় অতিবাহিত হওয়ার পর আমেরিকা বাধ্য হলো এই আইন বাতিল করতে।

ভেবে দেখুন, বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার, পরাক্রমশালী এক জাতি, আমেরিকা, তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করেও একটা আইন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলো।

এবার ফিরে চলুন, ঠিক একই রকম আরেকটি অবস্থার দিকে, চৌদ্দশত বছর আগের ঘটনায়। আল্লাহপাক জিব্রাঈল ফেরেশতার মাধ্যমে নবীজী (সা) এর কাছে সুরা মায়েদার আয়াত নাজিল করলেন- “হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক তীরসমূহ, এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।”
একটি মাত্র আয়াত, মাত্র একটি । আল্লাহপাকের দরবার থেকে আইন পাস করে নবীজীকে জানানো হলো। রাসুল (সা) তার সাহাবীদেরকে এই আয়াতটি পড়ে শোনালেন মাত্র। সাহাবারা এই হুকুম জানামাত্র সাথে সাথে মদীনার রাস্তায় বেড়িয়ে ঘোষনা দিতে লাগলেন,

--- “ইসলামে মদ খাওয়া এখন থেকে হারাম, এর কোন বৈধতা আর ইসলামে নেই।“

আনাস ইবনে মালিক (রা) বলেন, “আমি তখন কয়েকজন সাহাবীকে মদ পরিবেশন করছিলাম। এই ঘোষনা শোনা মাত্র আমি হাত থেকে মদের জগ ছুঁড়ে ফেলে দিলাম, সাহাবারা হাত থেকে মদের পাত্র ফেলে দিল। যাদের মুখে মদ ছিল, তারা থুতু দিয়ে মদটুকু ফেলে দিলেন আর যারা গিলে ফেলেছিলেন, তারা বমি করে সর্বোচ্চ চেষ্টা করলেন মদটুকু বের করার জন্য”। বলা হয়ে থাকে, এর পর, মদীনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল, মানুষ নিজেদের জমানো মদ এভাবে চিরতরে ধ্বংস করে দিল। আল্লাহ্ সুবহানু ওয়া তাআলার আইন বাস্তবায়ন হয়ে গেলো।

কোন পুলিশ বাহিনী, সেনাবাহিনী, কংগ্রেস, জোর-জবরদস্তি বা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় ছাড়াই সাথে সাথে সবাই এই আইনকে মেনে নিল অন্তর থেকে।কিন্তু কেন???

কেন একই আইন চৌদ্দশত বছর আগের মদীনায় এত সহজেই কাজ করলো কিন্তু অত্যাধুনিক আমেরিকায় কিছুতেই কাজ করলো না?? পার্থক্যটা কোথায় ছিল দুটি সমাজের ???

পার্থক্যটা ছিল আল্লাহর প্রতি ঈমানের, তাকওয়ায় । সাহাবীরা আল্লাহর আইন মেনে চলার ব্যাপারে নিজেদের এভাবেই প্রস্তুত করে রেখেছিলেন। আল্লাহর দেয়া বিধানের ব্যাপারে তাঁদের মানসিকতাই ছিল, “শুনলাম আর মানলাম”, সুবহানাল্লাহ !!! একজন সত্যিকারের মুসলিমের এই রকম ঈমানই থাকতে হবে সব সময়।

----- আল্লাহপাক আমাদের সবার অন্তরেও যেন আল্লাহর দেয়া বিধানের ব্যাপারে রাসুল (সা) ও তাঁর জান্নাতী সাহাবীদের মত ““শুনলাম আর মানলাম” মানসিকতা তৈরী করে দেন, যাতে আমরাও কল্যানপ্রাপ্ত হই, এই ক্ষণস্থায়ী দুনিয়া ও চিরস্থায়ী আখিরাতের জীবনে, আমীন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×