somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

••• পতাকার বিশ্বরেকর্ড ও আমার অভিব্যক্তি •••

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন বিষয়ে কতটুকু গভীরভাবে আমরা চিন্তা করছি, তার উপরে আমাদের প্রতিক্রিয়া নির্ভর করে। জাতীয় পতাকার বিশ্ব রেকর্ডে আমি ব্যক্তিগতভাবে খুশিই তো নাই, বরং যথেষ্ট বিরক্ত। কেন ???

সাধারন যুক্তি, একজন মানুষ হিসেবে --

দেশের মানুষের ন্যূনতম জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ যেই সরকার, ক্ষমতার একটুও লোভ নাই বলে আবার বেশরমের মত গদিতে সুপার গ্লুর মত আটকে থাকে যে সরকার, যে দেশে এখনো মেডিকেলের বার্ণ ইউনিটে রূগীদের আহাজারিতে ভারি কেবিনের বাতাস, যেই দেশে ক্ষমতার দ্বন্দে, হরতাল আর অবরোধের কারনে গরীব মানুষগুলোর রুজি-রোজগারের পথ প্রায় বন্ধ, এমন কোন দিন নাই সম্প্রতি, যে মানুষ মরছে না, এমনকি বিজয় দিবসেও, যারা আমারদেরই কারো ভাই-বোন, সেই দেশ স্বাধীন নাকি পরাধীন, তাই বুঝতে আমার কষ্ট হয়, শুধু আমার না, অনেকেরই। সেই দেশে থেকে আমি কিছুতেই পারছিনা পতাকার এই লোক দেখানো গর্বে গর্বিত হতে, আমি দুঃখিত।

মূল যুক্তি, মুসলিম হিসেবে --

আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলিম, তারপর অন্য কিছু। ইসলাম আমার জন্য একমাত্র জীবন ব্যবস্থা।

ইসলামে “আসাবিয়্যা” হারাম। আসাবিয়্যা হচ্ছে সংকীর্ণ গোষ্ঠীবাদ, জাতীয়তাবাদ। কারণ, রাসুলুল্লাহ (সা) বলেছেন--

--“যারা আসাবিয়্যার প্রতি মানুষকে আহ্বান জানায় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা আসাবিয়্যা জন্যে লড়াই করে বা যুদ্ধ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’’ (আবু দাউদ)

--"এটা (জাতীয়তাবাদ) ছেড়ে দাও, নিশ্চয়ই এটা পঁচে গেছে"। (বুখারী,মুসলিম)

যে প্রতীক আসাবিয়্যার দিকে ডাকে, যে প্রতীক আসাবিয়্যার ধারক বাহক, তাও সুস্পষ্ট হারাম। হোক সেটা বাংলাদেশের লাল সবুজের পতাকা, হোক সেটা পাকিস্থানের সবুজের উপর চাঁদ তারার পতাকা বা সৌদি আরবের।

আমরা জাতীয় সঙ্গীতের মতই এই আসাবিয়্যার প্রতীক, জাতীয় পতাকার সামনে নীরবে দাঁড়িয়ে সম্মান করি, স্যালুট করি। যার একমাত্র হক আল্লাহ সুবহানাহুয়া তায়ালার ।এসব কাজ ইসলামে শিরক বলে প্রমাণিত বিধায় হারাম ও পরিত্যাজ্য।

আসাবিয়্যা, এই চেতনা মুসলিম উম্মাহর ঐক্যের জন্য ভীষন ক্ষতিকর বলেই এটিকে হারাম করা হয়েছে। কারণ এই জাতিভেদের কারনে ক্রমেই মুসলিম সাম্রাজ্যের সীমানা সংকুচিত হয়ে আসে এবং মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, যা ইসলামে হারাম।

আমরা মুসলিমরা এক উম্মাত, আমাদের একটাই সংস্কৃতি, আমাদের একটাই জীবন ব্যবস্থা, আর সেটা হল ইসলাম। আর কিছু না, আর কোন কিছু না। আমার কোন হিন্দু বন্ধুর আমার উপর যতটুকু হক্ব বা অধিকার আছে, আমার উপর তার চেয়ে বেশি হক্ব আছে একজন পাকিস্তানি বা মায়ানমারের মুসলিমের। এই কথাটা এদেশের খুব কম সংখ্যক মুসলিমই মেনে নিতে পারেন, অথচ এইটাই ইসলামের শিক্ষা। এর অজ্ঞতার মূলে আছে আসাবিয়্যাহ তথা জাতীয়তাবাদ।

কাজেই, আসাবিয়্যার প্রতীক, এই পতাকা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। মুসলিম হতে গিয়ে যদি এখানে আমার বাঙ্গালিপনা ছুটে যায়, তো যাক। জান্নাত না ছুটলেই হলো, সেদিকে আমার মাথাব্যথা বেশি ।

*** এই লেখার সাথে দ্বিমত থাকলে কোরআন আর হাদিস এনে দ্বিমত করবেন। কোন ভুল থাকলে কোরআন আর হাদিস দিয়ে ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। এ বিষয়ে পূর্বে পড়াশোনা না থাকলে কমেন্টে "না আসলে আমি মনে করি"/ "না আসলে ইসলাম এমন না"/ "ইসলামে এমন কিছু নেই" এমন টাইপ কথা বলে সমালোচনা না করার অনুরোধ করছি।

-- আর আল্লাহই সবথেকে ভালো জানেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×