somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে আসার গল্প .....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যপট ১ঃ
.
মেয়ে - হ্যালো, শুনছো ?
ছেলে- হ্যা, হ্যা, বলো ।
মেয়ে- শোনো। সবাই বলছে- ভ্যালেন্টাইনস ডে-টে, এসব পালন নাকি ঠিক না, এসব পশ্চিমা কালচার, অনেক গুনাহের কাজ।
ছেলে- তো? কাল তো ভ্যালেন্টাইনস ডে, দেখা করবা না??
মেয়ে- না না। কাল বেটার আমরা মিট না করি। কালকের দিনটা কোনোভাবে যাক, পরশু আমরা সারাদিন চুটিয়ে ঘুরে বেড়াব, আড্ডা দিব, ঠিক আছে??
ছেলে- এটা কোন কথা হলো? হঠাৎ এখন... আচ্ছা, ঠিক আছে। পরশুই তাহলে, তোমার কথাই থাক। হাজার হলেও গুনাহর কথা যেহেতু বলছো... পরশু কিন্তু তাহলে বেশি সময় দিতে হবে , এই বলে রাখলাম।
মেয়ে- ওকে ডিয়ার। ডান।
.
.
দৃশ্যপট ২ঃ
.
মেয়ে - হ্যালো, শুনছো ?
ছেলে- হ্যা, হ্যা, বলো ।
মেয়ে- শোনো। সবাই বলছে- ভ্যালেন্টাইনস ডে-টে, এসব পালন নাকি ঠিক না, এসব পশ্চিমা কালচার, অনেক গুনাহের কাজ।
ছেলে- ও, এই কথা। বাদ দাও তো এসব...
মেয়ে- শোনো। কথা শেষ হয় নি। আমি আরো কিছু জেনেছি, যেগুলো তোমার শুনতে হয়তো ভাল নাও লাগতে পারে।
ছেলে- কি জেনেছ?
মেয়ে- দেখো, আমরা একসময় বিয়ে করবো, এই তো আমাদের প্ল্যান, তাই না? কিন্তু তাই বলে বিয়ের আগেই তোমার সাথে আমার এভাবে মেলামেশার কোন সুযোগই কিন্তু ইসলামে নেই।
.
ছেলে- (আকাশ থেকে পড়ে) কি বলছো এসব?
মেয়ে- কথা শেষ হয়নি আমার। আরো আছে। আমাদের এই সম্পর্কের ফলাফল কিন্তু খুবই খারাপ। আমাদের দুইজনেরই আমলনামায় রোজ রোজ অনেক অনেক পাপ লেখা হচ্ছে। কাল কেয়ামতের দিনে আমাদের মতো সীমালংঘনকারীদের জন্যে ভয়ংকর সব শাস্তির ব্যবস্থা আল্লাহপাক করে রেখেছেন, যদি না তওবা না করে ফিরে আসি এখুনি।
ছেলে- অ্যা...???
মেয়ে- অ্যা না, হ্যা। শুধু তাই না, এসব পাপের ভাগ আমার পরিবারকেও পেতে হবে। মেয়ে হিসেবে আমি এসব গুনাহ করলে আল্লাহপাক কালকে দায়ুস হিসেবে আমার বাবার জন্যে জান্নাত হারাম করে দিবে। আমি মেয়ে হিসেবে কখনোই আমার বাবার জাহান্নামের আগুনের কারণ হতে চাই না।
ছেলে- (দীর্ঘশ্বাস...)
.
মেয়ে- শোনো, তুমি যদি সত্যি আমার ভাল চাও, তাহলে আজ থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। বেশি বেশি সিজদায় গিয়ে আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, এতদিনের ভুলের জন্যে। আমিও করবো, ইনশা'আল্লাহ। আর সময় হলে তোমার বাবা-মাকে দিয়ে বাসায় প্রস্তাব পাঠিয়ো। আমি অপেক্ষা করবো তোমার জন্যে।
ছেলে- (বেশ কিছুক্ষন চুপ থেকে) তুমি আসলে ঠিকই বলেছ। মানতে যদিও অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু, তুমি যদি আল্লাহকে ভয় করে নিজেকে সংযত করতে পারো, আমি কেন পারবো না? আমিও ঠিক পারবো, ইনশা'আল্লাহ। ঠিক আছে, আজকের পর থেকে আমাদের কন্টাক্ট তাহলে পুরোপুরি বন্ধ। আমিও অপেক্ষা করবো তোমাকে হালালভাবে কাছে পাওয়ার সেই দিন পর্যন্ত। ভাল থেকো।
.
.
ভ্যালেন্টাইনস ডে এর বিভিন্ন দুনিয়াবি ও আখিরাতের চূড়ান্ত ফলাফল নিয়ে অনেক লেখালেখিই তো হচ্ছে অনলাইনে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, শয়তানের কু-চক্রান্তের ফাঁদের পড়ে এখনো যেসব ভাই-বোন বিবাহ-বহির্ভুত অবৈধ মেলামেশা করে যাচ্ছে্ন, তাদের জীবনের ঘটনাটা যেন দৃশ্যপট ১ এর মতো না হয়ে দৃশ্যপট ২ এর মতো হয়। বিশ্বাস করুন, আপনাদের শুধু চাইতে হবে মন থেকে, এসব কাবীরা গুনাহ থেকে প্রাণপণে বেড়িয়ে আসার জন্যে। আপনি আল্লাহর কাছে চলে আসার নিয়্যাত করলেই আল্লাহপাক আপনার দিকে ছুটে আসবেন তাঁর বিশাল রহমতের ভান্ডার নিয়ে, ইনশা'আল্লাহ। আল্লাহকে ভয় করে কোন কাজ করলে আল্লাহই তার জন্যে সহজ করে দিবেন সবকিছু, ইনশা'আল্লাহ । সিদ্ধান্ত নিন, ফিরে আসুন। আল্লাহপাক অধীরভাবে অপেক্ষা করছেন আপনার ঘুরে দাঁড়ানোর জন্যে।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×