: প্রতিনিয়তই ছিড়ে ফেলছি,
স্বপ্ন কাতুরে এক একটি জীবন্ত পৃষ্ঠা।
আয়না ঘরের দেয়ালে টুকরো আমি,
ছড়িয়ে পড়ি দারুন অবিশ্বাসে।
পরম ভালোবাসায় হাতে পুরে নিই,
তোমার মৃত শীতল হাত।
সঙ্গমের নীল মোহনায় আমরা হয়ে উঠি যেন,
এক একটি অভিমানী ডিনামাইট !! :
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



