ঘুম ঘরে কে?
আমার কথাটা আমাকেই ফিরিয়ে দিলো ছায়া দেয়ালটা,
খানিক পর গভীর ঘুম---
এরা কারা !
একবার মনে হল এটা কোনো সমুদ্রতট,
হাওয়ার শব্দে ভেসে আসছে দূরের কোনো গাঁয়ের প্রার্থনা সংগীতের সুর, বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করলাম।
চোখ ফিরিয়ে দেখি এ তো সমুদ্র নয়, এ এক বিশাল মাঠ
সেখানে যে যার মত করে একা একা কথা বলছে,
মনে হল এ বুঝি আরেক পৃথিবী, এক মায়াবী ঘর অপার শূন্যতা ---
ঘুম ভেঙে দেখি সাঁঝ ঘরে আমি একা,
দেয়ালে হেঁটে যাওয়া টিকটিকির মত!!
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




