★এই শহরের শেষ বাড়িটিও ভিজছে আমার মত,
তার বাগানের নির্জন রাস্তাটিও চুপ হয়ে শুনছে,
জলের সংগীত।
কাঁচরঙা জলকণা গুলো,
চোখের পাতা স্পর্শ করে নেমে যায়
নেমে যায় খুব গোপনে,
আর মুছে দেয় কান্নার রঙ।
তুমি আজো জানলে না
একঝাঁক নোনা বাতাস কি বলে গেলো তার কানে কানে!!
★রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে
আমিও একদিন;
বিশ্বাস কর অনিকেত এমন রোদ বিকেলেই,
আমি এই লোকারণ্যে হারিয়ে যাবো,
অভিমানী ছেলেটির মত।
আর তোর জন্য রেখে যাবো কিছু ক্লান্ত দিন,
কিছু ছেড়া অদৃশ্য তাসের ময়ুর।
★খেলাঘর ভেঙে দেয়ার আগে কেন বুঝলে না!?
এই সেই গুপ্ত প্রানের আঁধার!
মনে পড়ে,
মনে পড়ে অনিরুদ্ধ,
এই সেই নষ্ট সময় এটিই সেই যুদ্ধের মাঠ,
যেখানে তুই ছুরি মেরেছিলি পেছন থেকে!
তোর বৃত্ত আমার হাতের মুঠোয়,
বিগত দিনের সুখ ছাই উড়াবো বলে,
আজ আমি এক একটি ভয়ংকর বিষের গ্লাস।
★হয়তো এমনি হয়,
কিছু হিসেব মিলে না কখনো।
পাল ছেড়া নৌকারমত ভেসে বেড়ায়,
একূল থেকে ওকূলে।
মৃত্যুর পরো জোটে হয়তো সাদামাটা একটা এফিটাফ !!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




