সেদিন বুঝতে পারিনি
একজোড়া অন্ধ চোখ কি অনলে পুড়ে,
বুঝতে পারিনি আলোহীনতা পরিণত করে
একজন মানুষ কে কীট-পতঙ্গে!
সেদিন বুঝতে পারিনি,
একজন বধীরের কী যন্ত্রনা
যার কাছে সুর এবং শব্দ দুটোই অচেনা
সেদিন ভেবেছি ইশ্বর
তুমি কোথাও ছিলে না!
হে মহাশক্তি,
যা জেনেছি তা যে নিতান্তই ভুল ছিলো,
এই অসীম মায়ার জগতে
আমরা যে নিতান্তই গিনিপিগ মাত্র
তোমার বিশালতার মাঝে একটি বিন্দু,
আজ বুঝিয়ে দিলো
কতটা ক্ষুদ্র আমাদের আমিত্ব,
কতটা ক্ষুদ্র আমাদের ঘৃন্য অহম!!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




