
ছবি : নেট
প্রথমদিকে ব্লগে লেখালেখি করার সময় নোটিশ আসলো আমাকে প্রথম পাতায় ব্যান্ড করা হয়েছে। ব্যাপারটা আমাকে কিছুটা চিন্তিত করল। কেননা ব্লগে পরিচিতি এত বেশি নেই যে প্রথম পাতায় ব্যান্ড করা হলেও আমার লেখা খুঁজে খুঁজে কেউ পড়বেন। তারপরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছিন কিছু সম্মানিত ব্লগারদের যারা নিয়মিত আমার পোস্ট খুঁজে খুঁজে বের করে পড়েন এবং অনুপ্রেরণা দিচ্ছেন।
কিছুদিন আগে একটি গল্প 'নীলার নীলাঞ্জনা' পোস্ট করার সময় নতুন আরেকটি নোটিশ পেলাম। প্রথম পাতায় করা ব্যান্ড তুলে নেয়া হয়েছে অর্থাৎ এখন আমি একজন সেফ ব্লগার। ব্যাপারটি আমার জন্য সত্যি আনন্দের ছিল! আমার পোস্টে প্রিয় ব্লগারদের করা মন্তব্য থেকে বুঝতে পারলাম আমি যে এখন একজন সেফ ব্লগার এবং 'নীলার নীলাঞ্জনা' গল্পের পর নতুন লেখা কবে পোস্ট করব সেটির সম্পর্কে কিছুটা প্রশ্ন রয়ে গেছে। তাই প্রিয় ব্লগারদের উদ্দেশ্যে আজকের এই পোস্ট ( যদিও সম্মানিত ব্লগার 'পদাতিক চৌধুরী'র পরামর্শক্রমে)। ধন্যবাদ আপনাকে।
সবশেষে বলতে চাই সাম্প্রতিক একটি নতুন গল্প লিখছি। আশা করছি খুব শীঘ্রই সেটি পোস্ট করে ফেলব। প্রিয় ব্লগারদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ ধৈর্য ধরে লেখাটি পড়ার জন্য।
শুভকামনায়,
- দেয়ালিকা বিপাশা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

