কষ্টটা রয়ে গেছে, অথবা রেখে দিয়েছি
চলে যায়নি,অথবা আমি বিদায় করতে পারিনি
সে চলে গেছে বলে।
কষ্টটা পুষে রেখেছি যতনে গোপনে
যেমন গোপনে ছিল এই ভালোবাসার সাধ।
আমার ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরতে পারেনি-
তাই আমার কষ্টটাও ঝরতে পারেনি-
যেমন ঝরে আকাশের মেঘ হয়ে জল।
ধরে রেখেছি ! যেমন রাখে পরিচয়হীন সন্তানকে মা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


