রাস্ট্রের কাছে আমি অন্ন চাই
চাই বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা!
চারদিকে আজ মহামারী
আজ গৃহবন্দী পৃথিবী
গৃহবন্দী কর্ম
তাতে কি???
আমি রাস্ট্রের নাগরিক!
আমি অন্ন বস্ত্র বাসস্থান হীন
আমি আমার মুখে অন্ন চাই
তুমি দিতে পারোনি
তুমি ব্যর্থ রাস্ট্র???
তুমি আমার সম্মুখ থেকে
উঠাও তোমার অবরোধ
আমি করোনা ভাইরাস বুঝিনা
আমি লকডাউন বুঝিনা
আমি ক্ষুধার্ত!
আমি অন্ন চাই,
চাই কর্ম
তার বদলে???
তোমরা আমায় দিয়েছো পিঠে বেত্রাঘাত
এই কি আমার স্বাধীন মানচিত্র???
আমার লোনা শ্রমে উপার্জিত অর্থে
রাস্ট্রের চাকা চলে।
আমার শ্রমে ঘামে প্রজাতন্ত্রের কর্মচারী
কর্মকর্তাগন সহ
সকল রাস্ট্রীয় আমলাদের বেতন ভাতা
প্রদান করা হয়।
সেই প্রজাতন্ত্রের কর্মচারী আমাকে
কানে ধরিয়ে উঠবস করে!
এই কি আমার রাস্ট্র???
এই কি আমার শিক্ষা???
এই কি আমার মানবতা???
এই কি মহামারী নাকি
রাস্ট্র কর্তৃক মৃত্যু???
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




