somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নভাবনা

৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ অনুভূত হলো, আসলে আমরা কিসের ঘোরে আছি??? নিজেই বুঝতে পারছি না আমরা কেনো এতো অহংকার করছি। কিসের বড়াই আর কিসের ক্ষমতা???
সবই মূল্যহীন।
একদম অনর্থক।
আচ্ছা চলুন কিছুক্ষন সময়ের জন্য সবকিছু ভুলে যাই আর একটা ব্যাপার কল্পনা করি যে,
আমরা যদি মারা যাই,অনেক বছর পর কি পৃথিবীর কোন মানুষ আমাদের মনে রাখবে আদৌ???
আপনার ভবিষ্যত প্রজন্মের মধ্যে বড়জোর আপনার নাতি আপনার নাম দাদা হিসাবে মনে রাখবে। তার পরের প্রজন্ম মনে রাখবে কি???
আপনি কি আপনার দাদার দাদার নাম বলতে পারেন???আমি শুধু আমার দাদার বাবার নামই বলতে পারি।
তার আগের কোন পূর্বপুরুষের নাম আমার অজানা।
হয়তো দরকার হয়ে ওঠেনি। একদম অল্প মানুষ আছে,
যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে। আর পৃথিবীর বাকি মানুষজন???
কি অসহার আমরা সময়ের কাছে বুঝতে পারছেন???আমরা কি জানি আমরা কেনো বেচে আছি???
আসলে আমরা জানার দরকার মনে করি না।
খাচ্ছি, দাচ্ছি।ঘুমিয়ে সময় পার করছি।
সবাই বিলীন হয়ে যাবে সময়ের স্রোতে।
আপনি আমিও চলে যাবো,
মৃত্যুর পর পৃথিবীর কিচ্ছু হবে না।
সে তার আপন গতিতে চলতে থাকবে পর্যন্ত।
কত মানুষ আসবে যাবে।
কেউ কারো কথা মনে রাখবে না।
আপনার মতো হাজারো যোদ্বা জীবন সংগ্রাম চালিয়ে
যাচ্ছে পৃথিবী ব্যাপী।
আপনি শুধু আপনার পরিবারের অথবা একটা নির্দিষ্ট গোষ্ঠির কাছেই মনে থাকবেন।
একেবারে অল্পকিছু লোক মানুষের মুখে থাকবে হয়তো সাড়াজীবন।
কিন্তু সেই রকম মানুষের সংখ্যা হাতে গোনা কয়েক জন।
মূল কথায় আসি, আপনি হয়তো জীবনে খুব বেশি টাকা কামাতে পারেন নাই। সকাল নয়টায় অফিস করেন আর বিকাল ৫ টায় অফিস থেকে বাসায় আসেন। মাস শেষে বিশ ত্রিশ হাজার টাকা বেতন পান
যা দিয়ে আপনার সংসার চলছে। কিন্তু আপনি অসুখী ভাবছেন। কেনো আপনার আলিশান বাড়ি নেই, কোটি টাকার গাড়ি নেই। কিন্তু আপনি কি জানেন যে, আপনি টেনেটুনে সংসার চালিয়েও ৬০ বছর বাঁচবেন, আর কোটিপতিরা কোটি কোটি টাকা কামিয়েও ৬০ বছর বাঁচবে। (আমি গড় আয়ু ৬০ বছর ধরে হিসাব করছি)।
আপনি মারা যাওয়ার পর পরিবারের মানুষ যতটা কাঁদবে,
সে মারা যাওয়ার পর হয়তো ততটা কাঁদবে না।
নিশ্চই বিশ্বাস করেন যে,
অতি বড়লোকদের আবেগ তুলনামূলক কম থাকে।
ব্যাস, মাত্র ২০ বছর পর তাকেও তার পরিবারের সবাই ‍ভুলে যাবে আর আপনাকেও।
তাহলে কিসের হতাশা???আপনি জানেন কি যে,
আপনার সকল চাহিদা আপনি মিটিয়ে ফেলতে পারলে আপনার কাছে জীবনটা একেবারে অর্থহীন মনে হবে???
বিশ্বাস করুন আর নাই করুন এইটাই সত্যি।এইটাই বাস্তব।
তাহলে এইবার কি করতে হবে??? যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্টি অর্জন করতে হবে। আত্ন সন্তুষ্টি থেকে বড় কোন উপায় নাই নিজেকে সুখি করার। সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছেন তা তিনি সবকিছু জেনে শুনে বুঝেই দিয়েছেন।
তাকে উপভোগ করার চেষ্ঠা করুন।
মিথ্যে অহংকার করা বোকাদের কাজ।
কেনো বোকা হয়ে বাচবেন????
ভালো কাজ করুন।
অহংকার, দেমাগ ‍মুছে ফেলুন। ধরে নেন, আমরা সবাই পৃথিবীতে অতিথি।
সময় অতিক্রম করতে এসেছি। মনের কাছে সৎ থেকে উপভোগ করুন,
সৃস্টিকর্তা আপনাকে
যা দিয়েছে তাই নিয়ে
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×