পৃথিবী আজ ক্লান্ত অবিক্ষুদ্ধ মানব, নেই রাস্তা-ঘাটে
লোকের সমাগম।
বদ্ধ ঘরে মানব শিকল বন্দী,
কে করিলে তোমায় বন্দি???
কেন তুমি এতটা অসহায়???
বিশ্ব জগৎ এ বেঁচে থাকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ।
করোনা মহামারী তোমার নিঃশ্বাস
বন্ধ করে দিয়েছে ।
কোথায় তোমার বীরত্বের বড়াই??
ধর্মের মতবাদী মানব কোথায় তোমরা??
কেন তারা আপন গুহায়???
বদ্ধ ঘরে কেন মুক্ত করো মানব।
মুক্তো নয় শুধু তুমি অর্থের পূজারী অর্থ হাসিল
করা তোমার কাজ।
তুমি ধর্মের উগ্রবাদী,উগ্রবাদী,উগ্রবাদী।
কলঙ্ক নিস্ঠুরতা জম্নদানের
তোমার কাজ।
বলো তুমি কোন মতো বাদী???
চাঁদ ও সূর্য্য তাদের কক্ষ পথে
আবর্তন করে,
নেই তাদের কলহ-বিচ্ছেদ
তুমি মানব গর্তের ছোট্র পিঁপড়ে
থেকে অধম।
তবুও মানব নিজেকে বলে উত্তম??
কোথায় তোমার বীরত্বের বাহাদুরি??
তুমি দেখ সমুদ্রের তলদেশে
যে প্রানীটি সে -ও আজ মুক্ত,
তুমি বদ্ধ ঘরে কেন??
তুমি দেখ পাখিদের কিচির মিচির ডাক আমার কর্ন
কুহরে আসে ফিরে,
তারা মুক্ত আকাশে
বিচরন করে,
মনের আনন্দে গান ধরে।
ভূমধ্যসাগরের নীল তিমি
ডলফিন আপন মনে ঘুরে ফিরে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




