আমি বড্ড একা,
হাঁপিয়ে গেছি আজ নিজের উপর বিরক্তিতে।
জীবনটাকেই আজ বড্ড একঘেয়ে মনে হচ্ছে।
জীবন আমাকে দুহাত
ভরে দিয়েছে,
হোক সেটা
ভালোবাসার যন্ত্রনা,প্রতারণা।
আজ আমি বড্ড ক্লান্ত,
আর পেরে উঠছিনা
জীবনের সাথে।
বড্ড দুর্বিষহ জীবন,
সে আমাকে দুহাত ভরে দিয়েছে
সম্মান,অসম্মান,গ্লানি,
পরাজয় আরও কতকিছু।
আর নিতে পারছিনা জীবনের ঢালায় সাজানো উপহার।
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
তেস্টায় আমার বুক ফেটে যায়,
তবুও জল দেবার মত কেউ নেই।চারিধারে কত মানুষ,
জিজ্ঞেস করার মত কেউ নেই?
জলের আশায় আমি হাত বাড়াই,
বিনিময়ে দেখি কেউ জল নিয়ে আসছে কিন্তু না!!
এত দেখি শহরের ইটের দেয়াল
খসে খসে ইটের সুরকি পড়ছে।
হায়রে নিয়তি!!!!
কত মানুষ ছিল আশেপাশে
কিন্তু নেই আজ কেউ নেই।
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
আমি দুহাত বাড়াই তোমার হাতের স্পর্শের আশায়,
আশেপাশে কত মানুষ,
কিন্তু কেউ নেই এখন।
একটু ছোঁয়া চাই আমি
হাতের ছোঁয়া,
তার ঠোটের ছোঁয়া।
যে ছোয়ায় আমার শরীরের তেস্টা মিটে যাবে,
আমার শুকিয়ে যাওয়া গলা ভিজে উঠবে।
আমি হাত বাড়িয়ে ছুতে চাই,
আমি বড্ড একা, নিঃসঙ্গ।
আজ সব ভুলে যেতে বসেছি, ভুলে যেতে চাই
সব, তোমার সাথে কাটানো সবকিছু।
তুমি আজ আমার অতীত।
তুমি অবাক হবে,
পুরোটাই অবিশ্বাস্য
আমার কাছে আজ তোমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে।
আমি এখন একা একা দেয়ালে নিজের ছায়া দেখি।
কারন,আমি বড্ড একা, নিঃসঙ্গ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


