somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা গেছে যাক

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেলো বেশ কয়েকটি বছর আমার জন্য ছিলো অত্যন্ত মর্মান্তিক বেদনাবিধুর।
এ যে কি প্রকার যন্ত্রণাময় সময় ব্যয় করেছি তা কেবল আমি জানি। আমার মতো অন্য আরেকজন ভুক্তভোগী জানে। বাকিরা শুধু আ হা, ও হা করতে পারবে।
কিন্তু ভিতরের কষ্টটুকু এক বিন্দু বুঝবে না।
টানা আট-দশটি বছরের ধকলের পর থেকে আজকাল অনেকের প্রতি আমার তেমন ভালোবাসা কাজ করে না। দায়িত্ব আছে। ওইটুকু করি। তবে বহু মূল্যবান ভালোবাসাটুকু নষ্ট হয়ে গেছে। আমি অনেকের ভিতরের কদর্যতাটুকু যে দেখে ফেলেছি। যা এই সমাজে বেঁচে থাকতে হলে দেখা উচিত নয়। কারণ, এ স্বভাব সবার মধ্যেই কমবেশি আছে। আমারও দেখা হয়তো হতো না। ভাগ্যের বিরম্বনায় ঘটনাচক্রে দেখা হয়ে গেছে।
কয়েকজনের উন্নত মানসিকতা কতটা উচ্চে তা-ও দেখা হয়েছে। শুধু হারানো নয় প্রাপ্তিও আছে অনেকদূর। এ বছরের শেষের দিকে হঠাৎ আমাদের একটা বড় সুখবর আসে। এ সুখবরটি আমার কাছে এমন, বিগত সকল দুঃখ কষ্টের উত্তম ফলস্বরূপ। আর কি চাই?
যাক নানা টানাপোড়ণের মধ্যে একটু একটু করে আবার এগিয়ে যাচ্ছি। আবার আমার গোয়াল ভরে ওঠবে। গোলা পূর্ণ হবে সোনালী শষ্যদানায়। বৃক্ষগুলো শোভিত হবে আবার ফুলে ফলে।

সবার জন্য শুভ কামনা! নববর্ষ শুভ হোক!
ঋণমুক্ত হোক সবার!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×