মাতাল হাওয়া, জানালার বাহিরে শুকনো পাতার মর্মর নিনাদ
আমি ঠিক শুনতে পাই, চেনা পায়ের শব্দ
গাঢ় ঘুমের স্তরে স্তরে
তার অস্তিত্ব জেগে উঠে প্রতিমা'র মতন
আঠালো ঘুমে দেখি বাহিরে জোসনা গলে পড়ছে রাতের শরীরে
মৃদু বাতাস ফুলের আভরণে গভীর সঙ্গমে
মদে মাতাল ঘুমের চাতাল উড়ে যায় বাউন্ডুলে প্রেমিকের
অস্তিত্ব খুঁজি প্রতিমার
যে প্রতিমা চোখের গাঢ়ত্বে শোকের সমুদ্রসমজল নিয়ে অভিমানে মিলে গেলো সুর্যের কিনারে...
অথচ গালভরা হাসি এখনো অনন্ত,বুক পাটাতনে.......
প্রতিমা খুঁজি আমি !
নাকি প্রতিমাও খুঁজে আমায় জোসনার কিরণে !
বহুকালে যে
চলে গেলো
বিলীন হওয়া ঢেউয়ে.......
১৮/০৬/২০১৩, ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



