১.
বুকের মধ্যে ভরা জোৎস্না ঘর
বেঁধেছি তোমার জন্যে
তালগাছের ফাঁক দিয়ে
জোসনার শাদা বীর্য জ্যোতি
জানালার কার্নিশ বেয়ে
অজগর মত
বেড়াচ্ছাদিত
ফাঁকের মধ্যে দিয়ে নগ্ন নারীর স্তনময় জোৎস্না
আমার শয়নকক্ষে লেপ্টে আছে ।
২.
মনকে বুঝাই, বাছা-
ভুলতো মানুষই করে
কিন্তু পোষা মন-
প্রভুর দাসত্ব ভুলে গেলো এখন !
সে পথিকের দুটি পা বেঁধে দিলো
সে ছুটি গল্পের অবাধ্য ফটিক
দুরন্ত অন্ধ অশ্বের মতো ছোটে
কাকে নেয় তুলে বুকে!
ঠোঁটে ঠোঁটে করে চুম্বন ।
কৃষ্ণ সন্ধ্যায় শীত ছোঁয় কিভাবে
বিষন্নের চরণ ?
ফিরে চায় পথিক-অতীতের যাপিত জীবনে
কবেকার অভিশাপ মনে পড়ে, কে ডাকে দিকবেদিক !
থেমে যাবে এইখানে পথিকের দুটি পা তাও কি ঠিক ?
তবুও চলে পথিক, সত্যের শরীরে চুম্বন করে
বুকে মধ্যে বিশ্বাস ভরে ছুটে দিগ্ধিদিক
দুর্বার অম্বরে.. .. ..
এখনো একাত্তরের মিছিল শুনে
বিপদসংকুলে, ঝড় উঠে বাহুবলে
জয়ের নেশায় ছুটে, বিষন্নের চেপে ধরে টুটি
বুকে নামে চে, বাহুতে মুক্তিবাহিনী
দুনয়নে বঙ্গপিতা
যতো অভিশাপ, ভুল, দু:খকে
তোলে চিতার অনলে
বুকে নিয়ে সত্যের মিথ
ভালোবেসে সাজাই ফের,মানুষের সংসার-
পোষামন এইটুকু তবে বুঝ এখন....
১০.১১.১২
(৪৯১,মালিবাগ বাগান বাড়ী,ঢাকা)
শনিবার,রাতে ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



