somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৌধুরী সাহেবের বিপরীতে একজন শিল্পী জয়া আহসান

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুপ করে আর থাকতে পারছিনা । যখন বিষয়টা আমার প্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্পর্কিত । টেলিভিশন নাটকগুলোতে যখন গৎবাধা হাসির মাল-মশলা দিয়ে বানানো নাটক নিয়ে হৈ চৈ ঠিক এর বিপরীত মেরুতে হেটেঁছিলেন জয়া আহসান । ভিন্নমাত্রার নাটক-সিনেমাতে নিজেকে শতভাগ তুলে ধরেছেন জয়া আহসান । মাটি আর জয়া আহসান মিশে একাকার । মাটির মতোনই কারিগর যেভাবে চেয়েছিলেন জয়া আহসানকে ঠিক সেভাবেই নিজেকে শৈল্পিকরুপে মেলে ধরেন জয়া আহসান । ”রাজকাহিনী “ চলচ্চিত্রের যে দৃশ্যে নিয়ে আপত্তি তুলে সমালোচনার ঝড় ওঠেছে তা কোন সমালোচনার মধ্যেই পরেনা । গল্পের প্রয়োজনে একজন অভিনেত্রী তার সেরা শিল্পকর্ম উপহার দিবেন তাইতো স্বাভাবিক । যেইসব ব্যক্তি সমালোচনা করছেন তারা অরুচি-কুরুচি বস্তাপচা বা চৌধুরীমার্কা সিনমা দেখতে অভ্যস্ত । আমাদের দেশের টপ হিরো শাকিব খানও জয়া আহসানের সমালোচনা করেছেন দৈনিক প্রথম আলোর অনলাইন পোর্টালে মারফত জানতে পারলাম অথচ তার নিজের কর্মের দিকে একবারও কি ফিরে তাকিয়েছিলেন শাকিব ! । আমি হলফ করে বলতে পারি যখন সিনেমা হলগুলোতে রমরমা শরীর গরমকরা সিনেমা চলতো সেই সিনেমাগুলোর নায়কও তিনি ছিলেন আর অশ্লীল চলচ্চিত্রগুলোর ফাঁকে ফাঁকে কাটপিস দিয়ে দর্শকদের শিষ দিয়ে সিনেমাহল গরম হতো সেই ধরনের চলচ্চিত্রওতো করতো তিনি । যদি তুলনা করি প্রাপ্তি-অপ্রাপ্তি বিষয়ে । তাহলে বলবো শাকিব খান, জয়া আহসানের প্রাপ্তির ধারে কাছেও ঘেষতে পারেন নাই । যে দৃশ্য নিয়ে এত কথা, শাকিব খানের অন্ধকার জামানার সিনেমাগুলো ঘেটে দেখলে তা ভুরি ভুরি পাওয়া যাবে । একজন শিল্পীর কাজ কি ! সে সম্পর্কে ঐসব চৌধুরীমার্কা টাইপের দর্শক-নায়কেরা কি কখনো অনুধাবন করতে পেরেছে !

যদি সত্যি সত্যি অনুধাবন করতে পারে যে শিল্প ‍ও শিল্পী কি ! তা যদি সামান্যও বুঝতে পারেন তাহলে নিশ্চয় এমন রুচিশীল অভিনেত্রীর সম্পর্কে বাজে জগাখিচুড়ি মার্কা সমালোচনা করতে পারতো না । কাহিনীর চরিত্রায়নের প্রয়োজনে বিদ্যবালান, পাওলি দাম, স্বস্তিকা, পার্নোমিত্র, ঋ, ঋতুপর্ণা সেনগুপ্ত ইত্যাদি আরও অনেকের নাম বলা যাবে যারা নষ্টমানুষ ও তাদের চিন্তাচেতনার বিপরীতে সকল নষ্ট সমাজের বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে এখনো নিজেদের শিল্পকর্ম করে যাচ্ছেন । জয়া আহসান গেরিলা, ডুবসাঁতার সিনেমা এবং অসংখ্য শিল্পমানসম্মত নাটকের মধ্য দিয়ে নিজের জাত চিনিয়েছেন । প্রিয় জয়া আহসান, আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি । ভবিষ্যতে আরও সৃজনশীল কাজ দেখতে চাই......

১২/১১/১৫, ঢাকা ।

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×