
আকাশটা আজ ঝাড়ু দিলো কে?
এতটা হালকা লাগে এতটা-ই হালকা
অন্তর্গত বুকের উঠোনটা ঝাড়ু দিলো কে?
হালকা লাগে একদম ভীষণ হালকা...
শরীরের ওজন গেলো কই
শরীর কি তবে উধাও! তবে কি নেই..!
সমাজ নামে কিছু একটা
আমাকে কি তবে বিক্রি করে নাহ ?
কিছুক্ষণ আগে যে চিন্তা করছিলাম
যে ব্যক্তির সাথে মুঠোফোনে কথা বললাম
তা মাতালের বাউণ্ডুলেপনা কেন করছে!
বলেছিলাম তো আমি ঠিকঠাক !
কুড়ে খাওয়া চিন্তাপোকার ঠোঁটে
বিষের বাটি তুলে দিলো কে ?
নষ্ট চিন্তার ইন্সটেন্ট মৃত্যুতে তবে কি আমার মুক্তি?
মায়ের হাত বোলাবার মত ভালো চিন্তার কাছে
বোধহয় বসে রয়েছি...
আমার অন্যান্য লেখা পড়তে এ লিংকে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




