রাস্তার পাশে পলিথিনের খুপরি ঘর গুলো জেগে আছে। এর ভেতরে দাড়ানোর অবস্থা নেই, মাথা ঠেকবে।কোনো রকম বসে থাকা যায়। হাত পা গুটিয়ে ঘুমানো যায়। ভেতরে কালী পড়া কুচ কুচে কালো হারি পাতিল। ছেড়া কাপড় চোপর। ঘরের সামনে ময়লার স্তুপ। ছোট ছোট শিশুরা ধুলা বালুর ভেতর গড়াগড়ি করে খেলা করে। কখনো মারা মারি মেও মেও শব্দ। পরনে একটা হাফপেন্ট ছাড়া কিছু নেই। খালি গা হাড্ডি দেখা যায়। ভালো খাবার খাওয়ার সোভাগ্য হয় না।
এই শিশু গুলো আমাদের রাজধানীর শিশু। এক শ্রেণী আছে টাকার ভারে নড়তে পারেনা। আর এই অভাগা শিশুরা এমন একটি নিম্ন মধ্যম আয়ের দেশে গড়া গড়ি খায় ফুটপাতে।
টাকাওয়ালারা নজর দেন না তাদের প্রতি। তাদের প্রতি কি কোনো দায়ভার নেই এই সমাজের! কোনো টাকাওয়ালার। মানবতা কোথায় বাস করে! পৃথিবী থেকে কি নিয়ে যাবে মানুষ!টাকা নাকি মানবতা!
একটু হলেও সহানুভূতি ও সমানুভুতি দেখানো উচিত এই সব অবহেলিত মানুষগুলোর প্রতি। কারণ এরা আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। সৃষ্টিকর্তা আপনার ধন দিয়েছে একা ভোগ করার জন্য নয়।
মানুষের কথা ভাবুন। ওপারে মানবতা যাবে। সম্পদ যাবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



