হতে পারে মানুষের মত শরীর, রক্ত, মাংস, শিরা ও উপশিরা! কেবল তাতেই একজন মানুষ হওয়া যায় না। মানবীয় গুন বলে একটা কথা আছে! যার ভিতরে মানবীয় গুন আছে সে'ই মানুষ। যার ভিতর সমানুভুতি ও সহানুভূতি বিদ্যমান তাকে মানুষ বলা যায়। অন্যের আনন্দে নিজে আনন্দিত হওয়া, অন্যের কষ্টে নিজে কষ্ট পাওয়া, অন্যের শোকে নিজে শোকাগ্রস্থ হওয়া মানবীয় গুনের একটি অংশ। প্রতিটি মানুষ সুখ চায়! সুখ এমন একটা বিষয় যা মানুষ চাইলেই পায় না। প্রকৃত সুখ তারাই পায় যাদের ভিতর মন আছে! মন বিবেকের দ্বারা পরিচালিত হয়। মন-বিবেক মানবীয় গুনের অবিচ্ছেদ্য অংশ। টাকা, পয়সা, ঘর, বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আদিকালের টান! এগুলো অর্জন করতে মানুষ জঘন্য ধরনের অন্যায় কাজ করতেও পিছপা হয় না। তাদের মানুষের মত মনে হলেও আসলে কি তারা মানুষ? না মানুষ না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



