একটা দৃশ্য ভুলতে পারছিনা! বার বার মাথায় ঢুস দিয়ে যাচ্ছে! মানুষ কতটা কষ্ট নিয়ে বাচতে পারে তা কেউ না দেখলে অনুভব করতে পারবে না। আজ সকালে যখন সচিবালয়ে একটা গুরত্বপূর্ণ কাজে যাচ্ছিলাম তখন ওসমানী মিলনায়তনের সামনেই দেখলাম একটা কিশোরকে! যার দুটো হাতই একদম গোড়া থেকে নেই। গলায় একটা থলে ঝুলানো আছে। মানুষের কাছে সাহায্য চাইছে। অনেকে হেটে চলে যাচ্ছে আবার অনেকে নিজের ইচ্ছা মত টাকা পয়সা দিয়ে যাচ্ছে।
হাত নেই! দুটো পায়ে ভর দিয়ে চলতে গেলে তার কাছে মনে হয় শক্তি হীন। আমি তাকে নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। মানুষের একটা হাত থাকলে অন্তত অনেক কাজ করতে সক্ষম থাকে অথচ তার দুটো হাত নেই সে কিভাবে খাবার গ্রহণ করে, কিভাবে কাপড় পরিধান করে, গায়ে যদি কোথাও কোনো ব্যথা পায় কিভাবে সে কষ্ট লাঘব করে, ছুয়ে দেখতে তো ইচ্ছা করে নিশ্চই! শরীরে যখন কোথাও চুলকায় তখন! তাকে নিশ্চই কেউ দেখে রাখে। দেখে রাখার মত একটা লোক হয়তবা আছে। কিন্তু এই জীবনটাকে আমরা কি বলবো?!
আমরা তো ভালো আছি! সৃষ্টিকর্তা আমাদের কত ভালো রেখেছেন। আমাদের কাজ আমরা নিজেরাই করি। কত সুখে আছি। তবু ভাবি আমরা বুঝি খুব কষ্টে আছি!!!! তাই না!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



