খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পাল্টানের হুমকি দেওয়ায় ওই জেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ শেষে তাঁরা খালেদা জিয়ার কুশপুতুল পুড়িয়েছেন।
আজ রোববার দুপুরে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে বাড়ি থেকে বের হতে না পেরে ‘গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে’ বলে পুলিশ সদস্যদের হুমকি দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ খবর জানার পর গোপালগঞ্জের লোকজন ক্ষুব্ধ হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার কুশপুতুল দাহ করেন। এ সময় নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। গোপালগঞ্জ শহরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যায় প্রতিবাদে চৌরঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে সভায় শরিফুল ইসলাম খান, রফিকুল ইসলাম, তানজিমুর রহমান, মিকাইল মুন্সি, আমিনুল হক রানা ও শরীফুল ইসলাম বক্তব্য দেন।
নিউজ আপডেট: ঢাকায় মাঠে ঘাটে লীগ কর্মীদের শক্তি প্রদর্শন.... গোপালগঞ্জে খালেদার কুশপুতুলে আগুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌভাগ্যের কপাল

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।