somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিরনামহীনা

আমার পরিসংখ্যান

বরফজল
quote icon
একজন মানবী
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

উপলব্ধি

লিখেছেন বরফজল, ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

আফসোস যেমন করে বাগান করেছি, অংকটা তেমন করে শিখিনি।
মনে পরে ছেলেবেলায়
মাস্টারের উচানো বেতের ভয়েও বসেনি মন তেরর ঘরের নামতায়।
তের একে তের, তের দুগনে ছাব্বিশ, তিন তেরং .. ছি: কি বিচ্ছিরি।
আফসোস যেমন করে প্রেম শিখেছি, অংকটা তেমন করে শিখিনি।

মনে পরে কিশোরীবেলায়
পরীক্ষার আগের ভয়াল রাতেও, বসেনি মন
সূত্র ও ত্রিকোণবিদ্যায়।
শিউলি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

একটি ফরমায়েশি অভিশাপ কবিতা

লিখেছেন বরফজল, ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২


পুরুষ তোমাদের জন্য ………….!!

এক সময় কবিতা ছিল আঙ্গুলের ডগায় ডগায়,
ছন্দ-উপমা-অনুপ্রাস আর ছিল এক অলৌকিক মুখ।
ছন্ন বিহীন জীবনেও ছিল আবেগের মহাপ্লাবন - ছন্দের ফুলঝুড়ি।
এক সময় ভালবাসা ছিল চোখের পাতায় পাতায়,
ওষ্ঠ-অধর-স্তনবৃন্ত আর ছিল এক সীমাহীন সুখ।
ছন্ন বিহীন জীবনেও ছিল প্রেমের মহাপ্লাবন -স্বপ্নের বাড়াবাড়ি।

একদিন কি মনে হতেই ভেঙ্গে দিলে সব ছন্দ,
ঝরে ঝরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

কি অদ্ভুত সাদৃশ্য!!!

লিখেছেন বরফজল, ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

কি অদ্ভুত সাদৃশ্য !!
---------------------

দেশে হঠাৎ করে এক মডেলের আবির্ভাব হয়েছে।
নিজেকে তিনি এদেশীয় সানি লিওনি দাবী করেন। কিন্তু শুধু দাবী করলেই তো হবে না, প্রমান চাই। তাই তিনি প্রতিদিন তার ফেসবুক পেজে একটা দুইটা করে ' টপলেস, বটমলেস, আরো-অনেক-কিছু লেস ছবি আপলোড দিচ্ছেন । ' Love you... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬০৯ বার পঠিত     like!

আজন্ম পাপ

লিখেছেন বরফজল, ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

মানুষ গুলো এতো মেকি, নকল না হয়ে একটু আসল মানুষ হলে কি এমন ক্ষতি ছিল? মাঝে মাঝে আমার মনে হয়, আমারই ভুল, আমি হয়তো সত্যি মানুষ পিছনে ফেলে ছায়ার পেছনে হাটি। এমন ও তো হতে পারত, কিছু সত্যি কারের মানুষ আমার চারিপাশ টা ঘিরে রাখতো সবসময়। এমনও তো হতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

আমি যখন গায়েব থাকি।।

লিখেছেন বরফজল, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

আমার কিছু দিন পর পর গায়েব হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু মানুষ হয়ে জন্মানোর এই হল সমস্যা, আপনি যা চাইবেন তা করতে পারবেন না। মানুষ থেকে পালিয়ে বনে জঙ্গলে যেতে পারলে ভাল হতো, কিন্তু বন জঙ্গল পাওয়ার কোন রাস্তা আমার কেনো আপনাদের কারোর ই নাই আমি জানি। কিন্তু আমার এত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

আগুন চোখ

লিখেছেন বরফজল, ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

বুকের ভেতর কান্না থাকে নাকি, থাকে নাকি বরফ গলা নদী,
দুচোখ কেনো ঝাপসা হয়ে আসে চিরোতরে চলেই যাবো যদি?
মন খারপের বাড়াবাড়ি, ইচ্ছে নদী হচ্ছে বালি, তপ্ত সময় উত্প্ত ঘড়ি .....
ইচ্ছেঘুড়ি লাটাই বিহীন
চিলের মতো বুভুক্ষ চোখ
বৃষ্টি পড়ে আগুন চোখ ...!!

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

দেখা অদেখার সীমানায়

লিখেছেন বরফজল, ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

আমি আলোর ঝিলিক দেখি, সাদা নরম মোমের আলোয় তোমার চোখে আমাকে খুঁজি,
দূরের তোমাকে খুব কাছের মনে হয়।

কাচেঁর আয়নায় তোমার ছায়া পড়ে
আমি দম বন্ধ নিঃশ্বাসের আড়ালে ছায়াতে মায়া খুঁজি। তুমি পাশে দাড়াও... তোমার কথার জোয়ারে ভাসতে থাকি, হাসতে থাকি, লুটিয়ে পড়ি...!
কিন্তু পাওয়া হয়না নিংশ্বাসের কাছে দাঁড়িয়ে থাকা তোমাকে..
ছোঁয়া হয়না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

বরফ জল

লিখেছেন বরফজল, ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

আমি কোথাও নেই, কোথাও কোনোদিন ছিলাম না
আমি শুন্যতার মাঝে শুন্য ঘরে শুন্যতার সাথে মিশে রই।
শুধু ভালোবাসা পেলে আমি শীতল জল হয়ে শুন্যতা ভুলি
বরফের চেয়ে দ্রুত গলে যেতে থাকি,
সমস্ত ভাসিয়ে দেই দুধ সাদা বরফ জলে ।

আমি বোধহীন প্রাণ হীন পড়ে থাকি নিথর
শুধু ভালোবাসা পেলে হই বরফ জল।
ভালোবাসা পেলে সবাই ই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

যুবক ও যৌবন

লিখেছেন বরফজল, ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

প্রখর রোদ্দুরে কার কাছে চলেছো যুবক
ফিরে এসো সাত তাড়াতাড়ি
স্বপ্নের বাগানে আর কিছুতেই পাবেনা তাকে, কিছুতেই না…
মিথ্যে বলিনা আমি, যেয়ে দেখো…
দখল হয়ে গেছে জমি।
বোকা যুবক এখনো জানেনা
পৃথিবীতে কেবল নারীরাই কারো জন্য অপেক্ষা করেনা।

তবুও যুবকের অপেক্ষা শেষ হয় না…
স্বপ্নের বাগানে নিহত হয় কুড়ি লক্ষ বার,
তবু ফের বেচেঁ ওঠে শব্দের তিক্ত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫৪৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ