আফসোস যেমন করে বাগান করেছি, অংকটা তেমন করে শিখিনি।
মনে পরে ছেলেবেলায়
মাস্টারের উচানো বেতের ভয়েও বসেনি মন তেরর ঘরের নামতায়।
তের একে তের, তের দুগনে ছাব্বিশ, তিন তেরং .. ছি: কি বিচ্ছিরি।
আফসোস যেমন করে প্রেম শিখেছি, অংকটা তেমন করে শিখিনি।
মনে পরে কিশোরীবেলায়
পরীক্ষার আগের ভয়াল রাতেও, বসেনি মন
সূত্র ও ত্রিকোণবিদ্যায়।
শিউলি ও জ্যোছনার সৌরভে আমি তখন ' আহ মরি, মরি'।
অর্ধেক জীবন পার হয়ে গেলো...,
তারপরেও ভালবাসাতেই বারংবার ফেল মেরে,
অবহেলার সেই অংকের ...এখন আমি অংকই পারি।
তের একে তের, তের দুগনে ছাব্বিশ,
তিন তেরং অবশ্যই উনচল্লিশ।
এখন আমি অংক পারি,
এখন আমি ভালোবাসায় অনেক বেশী হিসেবী।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




