প্রখর রোদ্দুরে কার কাছে চলেছো যুবক
ফিরে এসো সাত তাড়াতাড়ি
স্বপ্নের বাগানে আর কিছুতেই পাবেনা তাকে, কিছুতেই না…
মিথ্যে বলিনা আমি, যেয়ে দেখো…
দখল হয়ে গেছে জমি।
বোকা যুবক এখনো জানেনা
পৃথিবীতে কেবল নারীরাই কারো জন্য অপেক্ষা করেনা।
তবুও যুবকের অপেক্ষা শেষ হয় না…
স্বপ্নের বাগানে নিহত হয় কুড়ি লক্ষ বার,
তবু ফের বেচেঁ ওঠে শব্দের তিক্ত মধুরতায়।
হা আমার যৌবন !
শব্দ দাও পাথর দাও -বলে মাতালের মতো
শাড়ী ধরে টান মারে অন্য যে কোন নারীর।
আর দখল হয়ে যাওয়া জমি
অবিরত বুনে চলে পরিপাটি সৌখিন বীজ…
আর ধুলোয় পরে থাকে পুরনো শার্টের বোতাম।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




