আমি কোথাও নেই, কোথাও কোনোদিন ছিলাম না
আমি শুন্যতার মাঝে শুন্য ঘরে শুন্যতার সাথে মিশে রই।
শুধু ভালোবাসা পেলে আমি শীতল জল হয়ে শুন্যতা ভুলি
বরফের চেয়ে দ্রুত গলে যেতে থাকি,
সমস্ত ভাসিয়ে দেই দুধ সাদা বরফ জলে ।
আমি বোধহীন প্রাণ হীন পড়ে থাকি নিথর
শুধু ভালোবাসা পেলে হই বরফ জল।
ভালোবাসা পেলে সবাই ই বরফ জল হয়
ভালোবাসায় আকাশ আসে নেমে
মানুষ হয় ডানাবিহীন পাখী!
ভালোবাসা পেলে মেঘও হয় জল
কেউ ই থাকেনা পুরনো মানুষ
বরফের মতো গলে গলে পড়ে..........
আমি বরফ শীতল জল হব।
অহনা- জুন ৭,২০১৪
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




