somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের চিকিৎসা ব্যবস্থাঃ দূর হোক মাউন্ট এলিজাবেধপ্রীতি

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে কিছু সাহায্যের আবেদন দেখতাম সম্বলিত পোষ্টার । যার মুল আবেদন থাকত চিকিৎসার জন্য টাকা চেয়ে আবেদন । ওইসময় দেখেছিলাম , যাদের জন্য সাহায্য চাওয়া হত তাদের একটা বড় অংশ থাকত মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রী । যখন ২য় বর্ষে উঠলাম , তখন আমাদের এক বন্ধু খুব অসুস্থ হলো যার চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া দরকার ছিলো আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য ছিলো না ।
এরপর অনেক ভবিষ্যৎ ডাক্তার আর ইঞ্জিনিয়ারসহ অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের দেখেছি এমনি রোগে আক্রান্ত হতে । আর এইসব রোগের চিকিৎসা আমাদের দেশে হয় না । এর জন্য যেতে হয় ভারতে ।
আজ এত বছর পার হয়ে গেলো , এই সামান্য চিকিৎসা আমরা আবিষ্কার করতে পারলাম না । এখনো অন্যদেশের উপর নির্ভর করতে হয় । যারা ভারতে চিকিৎসা নিয়েছে তাদের ভাষ্যমতে সেটা চিকিৎসার আড়ালে এক মারাত্মক ব্যবসায় ।
আমাদের দেশেও চিকিৎসা নিয়ে ব্যবসায় এর অভিযোগ রয়েছে , বিনা কারনে বিভিন্ন পরীক্ষা করানো , অতিরিক্ত ফি আদায় , নরমাল ডেলিভারি না করে সিজার করানোসহ বিভিন্ন অভিযোগ আছে । কিন্তু ভারতে এর থেকেও ভয়াবহ অবস্থা ।
অনেক উচ্চ ডিগ্রিধারী চিকিৎসক আছেন , যাদের অনেকেই দেশে বিদেশে বেশ খ্যাতিমান । কিন্তু এত কিছুর পরও আমাদের কেন এই দৈন্যদশা । আমাদের রাষ্ট্রপতি , মন্ত্রীরা সামান্য অসুস্থ হলেই চলে যান সিংগাপুরে । কিন্তু আম জনতার কি সাধ্য আছে মাউন্ট এলিজাবেধে চিকিৎসা নেয়ার ?
আচ্ছা যে মানুষটা জীবনের শুরুতেই চিকিৎসার জন্য ভিক্ষুকের মত মানুষের কাছে হাত পেতেছে , সে জীবনে অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ কর্মকর্তা হলেও কি তার মনে হিনমন্যতা কাজ করবে না । করাটাই স্বাভাবিক । কারন সবাই ডক্টর আতিউর রহমান এর মত মনের অধিকারী হবে না ।
দেশ অনেক এগিয়েছে , আরো আগাবে । যদি চিকিৎসাব্যবস্থা আরো সমৃদ্ধ করা যায় তবে আরো আগাবে । হয়ত কোন একজন মন্ত্রী বা রাষ্ট্রপতি বের হয়ে আসবেন যিনি ঘৃণা ভরে মাউন্ট এলিজাবেধকে দূরে রেখে বাংলাদেশে তৈরি করবেন মাউন্ট এলিজাবেধ এর থেকে উন্নত কোন চিকিৎসাকেন্দ্র ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×