somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিৎ আর রাব্বির মৃত্যুর দায় কে নিবে.........??

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যাথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার........:(

আমার চিৎকার সেই বিশ্বজিতদের জন্য, যাদের তৈরি পোশাক রপ্তানির টাকা দিয়ে আমি ২০ টাকায় হলে থাকি, ১০০ টাকাই সারামাস পড়াশুনা করি। চিৎকার সেই রাব্বিদের জন্য, যাদের টেম্পু চালক বাবার ঘামের পয়সা দিয়ে আমি ডাইনিং এ ১০ টাকায় খাবার খাই। কিন্তু তার বিনিময়ে আমরা তাদেরকে কি দিয়েছি......?? রাব্বির বাবাকে দিয়েছি একটি রক্তাত্ত তরতাজা লাশ, আর বিশ্বজিতের মাকে সারা জীবনের কান্নার খোরাক......:(

মায়ের গৌরব, বাবার প্রত্যাশা, ভাই বোনদের অহংকার আর প্রতিবেশীদের ভালবাসা সব কিছু পাওয়ার মূল কারন আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। কিন্তু সেই পরিচয়টি আজ আমার জন্য সবছে বর লজ্জার কারন। সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন সাধারন মানুষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের পরিচয় জানার সাথে সাথে মুখে থুথু মারবে, ভয়ে তিন হাত দূরে থাকবে, সুযোগ পেলে লাঠি দিয়ে পিঠাবে। শুনেছি রাব্বির গ্রামের সাধারন মানুষ নাকি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল ভাংচুর এবং দুইটি রুমে আগুন দিয়েছে। বরই আফসুস হচ্ছে, আগুনের সাথে ঐ......বাচ্চাদের পুরাইনি কেন.........!!

কেন গুটিকয়েক অছাত্রের জন্য পুরা ছাত্র জনতা কলঙ্কিত হবে......?? লজ্জাই মাথা নত করে থাকবে......?? স্মরণ করে দেখুন, ৫২এর ভাষা আন্দোলন, ৬৯এর গন অভূদান, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ সব কিছু সম্ভব হয়েছিল শুধুমাত্র ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারনে, কোন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা ছাত্র শিবিরের কারনে না। গত চল্লিশ বছরে স্বাধীনতা নিয়ে অনেক বাণিজ্য হয়েছে, অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু সাধারন মানুষ পাইনি সেই স্বাধীনতার স্বাধ, ফেলানিরা পাইনি জীবনের নিরাপত্তা, রিতুরা পাইনি ধর্ষকদের হাত থেকে রক্ষা। তাই সময় এসেছে আরও একটি যুদ্ধের, আরও একটি স্বাধীনতার। সেই যুদ্ধের, সেই স্বাধীনতার বীর সৈনিক হবেন আপনি নিজে। এখন সিদ্ধান্ত নিন, নিজের নিরাপত্তার জন্য, মা-বোনের ইজ্জত রক্ষার জন্য, বাবার সম্মান রক্ষার জন্য যুদ্ধ করবেন নাকি কাপুরুষের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবেন। যদি যুদ্ধ করেন, হাতটা বারাবেন, ইনশাল্লাহ এই ক্ষুদ্র মানুষটিকে সব সময় সাথে পাবেন..........:)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×