সানি লিওনের সাথে আমার পরিচয় গত ১ বছর আগে, বিভাগের এক বড় ভাইয়ের মাধ্যমে। মাঝে মাঝেই আমি হিন্দি সিনেমা দেখি কিন্তু নায়ক নায়িকা নিয়ে এখন আর কোন আগ্রহ নেই। কারন প্রতিদিনই বলিওডে নতুন নায়ক নায়িকার আবির্ভাব ঘটে। জিসম-২ মুভি দেখার পরও নায়িকা নিয়ে কোন আগ্রহ ছিল না, কিন্তু যখন জানতে পারলাম উনি একজন প্রখ্যাত......স্টার, তখন তার সম্পর্কে জানার আগ্রহ হয়, উইকিপেডিয়া থেকে জানি তার স্টার হওয়ার গল্প।
আজ প্রায় এক বছর পর পত্রিকা মারফত জানতে পারি, সানি লিওন নাকি বাংলাদেশের বসুন্ধরা সিটিতে......!! আমি তো অবাক....অবশেষে জানতে পারলাম ঠিক সানি লিওন না, তার তারকা খ্যাতি কাজে লাগিয়ে এক-শ্রেণীর ব্যাবসায়ী বিভিন্ন বয়সী নারীর জন্য বাজারে এনেছে সানি লিওন জামা......!! বাহা, মাসাক্কালি, কারিনা কাপুরের পর একবারে সানি লিওনে গিয়ে ঠেকেছে......??? আমাদের নারী সমাজের রুচিবোধ এত নিছে নেমে গিয়েছে......?? আমি বিশ্বাস করি না। প্রশ্ন আশে, উদ্দেশ্য কি শুধুমাত্র ব্যাবসা নাকি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র......?? বিষয়টা হয়তবা তুচ্ছ কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখুন, আমাদের সমাজ সংস্কৃতি আর সমাজ কোঁথায় ছিল আর এখন কোন দিকে যাচ্ছে......!! সানি লিওন কখনই বাঙালি নারীর প্রতিনিধিত্ব করে না। তাই সানি লিওন নামকরনের মাধ্যমে শুধুমাত্র এদেশের নারীদেরকে হেয় নয় রীতিমত অবমাননা করা হয়েছে। আপনার আদরের ছোট বোন অথবা ভাগ্নি যখন সানি লিওন জামা অথবা সানি লিওন সম্পর্কে জানতে চাইবে, কি উত্তর দিবেন তাকে......?? আপনার বোন-ভাগ্নি সানি লিওন জামা পড়ে পবিত্র ঈদ উদযাপন করবে, আপনার জন্য তার চেয়ে লজ্জার আর কি হতে পারে......??
তাই ব্যাবসায় যদি হয় নামকরনের উদ্দেশ্য, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপুরা প্লিজ আপনারা কেউ সানি লিওন কিনবেন না, আর আমরাও কেউ নিজের বোন-ভাগ্নির জন্য সানি লিওন জামা কিনব না। তাদের সেই উদ্দেশ্য সফল হতে দিব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


