জীবনযুদ্ধে নেমে জীবিকার তাগিদে অনেক মানুষই বাধ্য হয় দেশান্তরী হতে। আর এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটা নাম “প্রবাসী”। কিন্তু সুন্দর জীবনের খোঁজে যাওয়া এই প্রবাসীরা কি আসলেই সুন্দর একটা জীবনের দেখা পায়? হয়তো কেও পায় কেও পায়না।আজ কিছু কথা বলতে চাই আমাদের প্রবাসী বাঙ্গালীদের নিয়ে……
যখনই বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির কথা আসে তখন সবাই একবাক্যে স্বীকার করে নেয় প্রবাসী বাঙ্গালীদের অবদানের কথা। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু কেমন কাটে এই প্রবাসীদের জীবন তার খবর কয়জন-ই বা রাখে? সরকার ও বা কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের? সমাজ-ই বা তাদের কি চোখে দেখে?
বস্তুত সমাজের প্রতিটি স্তরে চরমভাবে অবহেলা করা হয় আমাদের এইসব প্রবাসী ভাই/বোনদের। সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা তাদের কথা শুনলে নাক সিটকায় “কামলা” বলে। অনেক পরিবারও তাদের ছেলে/মেয়েদের প্রবাসীদের সাথে বিয়ে দিতে চায়না। এমনকি বছরের পর বছর যাদের জন্য তারা প্রবাসে সেই পরিবারও অনেক সময় তাদের ভুল বোঝে। তাদেরকে সবসময় আমরা এটা-ওঠা পাঠাতে বলি কিন্তু কখনো তাদের জিজ্ঞেস করিনা তাদের কিছু লাগবে নাকি? তারা যখন প্রবাস জীবনে অতিষ্ঠ হয়ে কিছু সময়ের জন্য দেশে এসে পরিবারের সান্নিধ্য পেতে চাই তখন আমরা তাদের “কি দরকার টাকা নষ্ট করে আসার” এই ধরনের কথাবার্তা বলে তাদের আসতে মানা করি।
সরকার ও তেমন কোন দৃষ্টি দেয়না তাদের উপর। প্রবাসে তাদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকেনা বাংলাদেশী দূতাবাস। তাদের বিপদেও অনেক সময় তারা পাশে পায়না বাংলাদেশী দূতাবাসকে।
একদিন প্রবাসীদের সকল কষ্ট দূর হবে আমি এই স্বপ্ন দেখি। প্রতিটি স্তরে তারা পাবে তাদের প্রাপ্য সম্মান। জীবনযুদ্ধে নেমে জীবিকার তাগিদে অনেক মানুষই বাধ্য হয় দেশান্তরী হতে। আর এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটা নাম “প্রবাসী”। কিন্তু সুন্দর জীবনের খোঁজে যাওয়া এই প্রবাসীরা কি আসলেই সুন্দর একটা জীবনের দেখা পায়? হয়তো কেও পায় কেও পায়না।আজ কিছু কথা বলতে চাই আমাদের প্রবাসী বাঙ্গালীদের নিয়ে……
যখনই বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির কথা আসে তখন সবাই একবাক্যে স্বীকার করে নেয় প্রবাসী বাঙ্গালীদের অবদানের কথা। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু কেমন কাটে এই প্রবাসীদের জীবন তার খবর কয়জন-ই বা রাখে? সরকার ও বা কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের? সমাজ-ই বা তাদের কি চোখে দেখে?
বস্তুত সমাজের প্রতিটি স্তরে চরমভাবে অবহেলা করা হয় আমাদের এইসব প্রবাসী ভাই/বোনদের। সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা তাদের কথা শুনলে নাক সিটকায় “কামলা” বলে। অনেক পরিবারও তাদের ছেলে/মেয়েদের প্রবাসীদের সাথে বিয়ে দিতে চায়না। এমনকি বছরের পর বছর যাদের জন্য তারা প্রবাসে সেই পরিবারও অনেক সময় তাদের ভুল বোঝে। তাদেরকে সবসময় আমরা এটা-ওঠা পাঠাতে বলি কিন্তু কখনো তাদের জিজ্ঞেস করিনা তাদের কিছু লাগবে নাকি? তারা যখন প্রবাস জীবনে অতিষ্ঠ হয়ে কিছু সময়ের জন্য দেশে এসে পরিবারের সান্নিধ্য পেতে চাই তখন আমরা তাদের “কি দরকার টাকা নষ্ট করে আসার” এই ধরনের কথাবার্তা বলে তাদের আসতে মানা করি।
সরকার ও তেমন কোন দৃষ্টি দেয়না তাদের উপর। প্রবাসে তাদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকেনা বাংলাদেশী দূতাবাস। তাদের বিপদেও অনেক সময় তারা পাশে পায়না বাংলাদেশী দূতাবাসকে।
একদিন প্রবাসীদের সকল কষ্ট দূর হবে আমি এই স্বপ্ন দেখি। প্রতিটি স্তরে তারা পাবে তাদের প্রাপ্য সম্মান।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।