somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার ফারহান
পিছনে নয় সামনে তাকিয়ে এগিয়ে যান

বান্ধবীর খাটের যবনিকাপাত

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কতটা ইতর আর বাঁদর না হইলে বান্ধবীর খাটের উপর লাফ দিয়ে খাট ভাঙ্গার সাহস করে? বান্ধবী কয়েকদিন পরে যাবে শ্বশুরবাড়ি, ঘর বাড়ি কেবল গোছানো শুরু আর ওমনি উড়ে এসে জুড়ে বসে ২ পা ভাজ করে উপরের দিকে ইয়াহু থপাস!!! থপাস!!! উহ! কিসের শব্দ হলরে? এখনও বুঝতে পারেন নি? সেই কিন্ডারগার্টেন জীবন মানে যেখানে রাবার চুরি, চিপস টেনে নেওয়া,খামচাখামচি করা থেকে শুরু আর এখন বিশ্ববিদ্যালয় জীবনের অনার্সের অন্তিম পর্যায়ে এসেও থামেনি এদের চাঞ্চল্যতা আর বাঁদরামি যার ফসল খাট ভাঙ্গা।বুঝেন এবার কিরকম রসালো, ঝাঁঝালো সম্পর্ক না থাকলে এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এই খাট। কোয়েলের কম্পিউটার এর সমস্যা দেখার জন্য ডাক দিয়েছিল তার বাল্য বন্ধু সিয়ামকে। সিয়াম প্রথমেই নেড়েচেড়ে যখন বুঝল যে এটা তার দ্বারা সম্ভব না, ঠিক তখন ইঞ্জিনিয়ার ভাব ভঙ্গি নিয়ে আরও ১০-১৫ মিনিট দেখে খুব ভাব নিয়ে বলল যে, ''হবেনা, দোকানে নিতে হবে, মাদারবোর্ডের চিপ চেঞ্জ করতে হবে'' আর এই কথা শুনে কোয়েলের মাথায় মনে হয় যেন কাকপক্ষী হাগু করে দিল আর কোয়েল তখন, ''কি বলিস এগুলা? আমার কি তাহলে এসাইনমেনট করা হবেনা?'' তবে তার পিসিটা নষ্ট হওয়াতে সিয়াম যেন মনে মনে একটু খুশি ঠিক যেমন আমরা কোন বন্ধু বিপদে অথবা অসহায় অবস্থায় পড়লে তাকে নিয়ে একটু মজা করি, কটাক্ষ করি।কোয়েলের বিছানা আবার পরিপাটি ও নরমসরম, সুযোগ বুঝে সিয়াম কেন জানি খাটের উপর সটান দাঁড়িয়ে গেল খুশিতে ঠিক যেমন কোন অটিস্টিক বাচ্চা আনন্দে আত্মহারা হয়ে যায়।কোয়েলের চক্ষু তো চড়ক গাছ ''তুই আমার বিছানার উপর দাঁড়িয়েছিস কেন শয়তান? নাম বলছি নাম'' আর সিয়ামের কণ্ঠে ''দাড়া নাহ, ২ জন একসাথে লাফ দেই'' এই বলে ২ হাঁটু ভাজ করে ঘরের আকাশমুখী লাফ স্থির ফ্যানের সাথে টাং করে বাউন্স খেয়ে নিম্নমুখী সেগুন কাঠের চৌকোণা বাক্সের মধ্যখানে অনুপ্রবেশ। বাকিটা কি হতে পারে বুঝতেই পারছেন। ''ওহ হরে, দোস্ত বেশি ব্যাথা পাই নাই, মাথায় অনেক চুল তো'', গেল, গেল কোয়েলের সৌখিন খাটটা এবার গেলই।ওদিকে ব্যাথার অনুভূতি তো নাইই, বরং খাট ভাঙ্গার পর যেন সিয়াম পরম এক আত্মতুষ্টিতে আছে।স্বামী স্ত্রীর ঝগড়া বা পাড়ায় সালিশ বসলে এত লোক হয় কিনা জানিনা যত লোক চতুরমুখি থেকে আসছিল আর বলছিল, ''এখানে কি কোন আওয়াজ হয়েছিল, আমার হাত থেকে কাপটা পরে ভেঙ্গে গেছে।'' তাহলে বুঝুন খাট ভাঙ্গার শব্দ কাপ ভাঙ্গার শব্দর চেয়েও কম না!!! ঘটনার আদ্যোপান্ত শুনে কোয়েলের মা বললেন, ''থাকরে, তোদের সেই ১৭-১৮ বছর থেকে বন্ধুত্ব, একটা খাটই তো ভেঙ্গেছে ছেলেটা, তোর মন তো ভাঙ্গেনি' আর ওমনি বেটা ফাজিল বলে কিনা ''আনটি তাহলে আরও ৩ লাফ দেই উধঃমুখি হয়ে?'' ''চুপ বদ, আমার আরামের জায়গাটা নষ্ট করছিস'' কোয়েলের আবেগঘন গলায়। কোয়েল বাইরে বেরিয়ে গেল, ২ ঘণ্টা পর এসে দেখে সিয়াম কোয়েলের মায়ের সাথে খোশগল্পে মেতে আছে। কোয়েলের বরফতুল্য মাথাটা বোম্বে মরিচ হয়ে গেল, তারপরও ১৭ বছরের বন্ধুত্ব ভেবে ছেড়ে দেওয়া। ছোটবেলায় আমারও খাট ভাঙ্গা ছিল, ঘুমের মধ্যে এক পাশ কাত হলে আরেকপাশ উঠে থাকত আর অবচেতন অবস্থায় ঠাস ঠাস।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×