somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার ফারহান
পিছনে নয় সামনে তাকিয়ে এগিয়ে যান

দৃষ্টিতে রমজান

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি রমজান এলেই বিভিন্ন ধরনের কুতুব বাবু দেখি আশেপাশে। এরা কষ্ট করে ঘুম থেকে উঠে সেহরি করে, আবার ইফতারিও করে কিন্তু নামাজ পড়েনা। কোন কোন কুতুব রোজা রেখে সেই আগের মতই জীবন যাপন করে। মানে আগের মত জীবনযাপনের উপরে জাস্ট রমজান মাসের হাল্কা ছোঁওয়া। মেয়ে কুতুবদের মাথায় স্কার্ফ উঠে ঠিকই কিন্তু তাদের বক্ষপ্রদেশে ওড়না থাকেনা। অত্যাধুনিক স্টাইলে ওড়না থাকে গলায়। ওড়না কি গলায় পেঁচানোর জন্য? কতিপয় কিছু বালকদের আগের মতই হাফ প্যান্ট পরে সেহরি ও ইফতার করতে যাওয়া, মাথায় টুপি দিয়ে পরনিন্দায় ব্যস্ত থাকা এসবও কম দেখা যায় না। রোজাদার ব্যক্তি যদি এই মাসে ৫বার নিয়মিত সালাত আদায় করতে না পারেন তাহলে কেমনে সম্পূর্ণ ফজিলত পাবেন? আর রমজান মাসেই তো ৫ ওয়াক্ত সালাত ভালভাবে আদায় করা সহজসাধ্য বিষয়। কেননা আপনাকে ফজরের সময় কষ্ট করে উঠতে হয় না, সেহরি খেতেই উঠে যান আর বাকি ৪ ওয়াক্ত নামাজ তো অবলীলায় আপনি জাগ্না অবস্থায় পাচ্ছেন। ৫ ওয়াক্ত সালাত যদি আপনি মসজিদে গিয়েও জামাতে আদায় করেন তাতে আপনার কি পরিমাণ সওয়াব হবে সেটা কি আপনি গুণতে পারবেন? প্রথমত, মসজিদে প্রবেশ পর্যন্ত আপনার প্রতি কদমে কদমে নেকী, তারপর নামাজের মধ্যে কিরাআত শোনার নেকী, নামাজ সম্পূর্ণ ভালভাবে আদায় করার নেকী, নফল নামাজ আদায় করলে বাড়তি নেকী। এই নেকী গুলা হচ্ছে ন্যূনতম এবং কয়েকগুণে পাবেন। এছাড়াও আপনি যদি মসজিদে সামনে বসা ভিক্ষুককে দান করেন, কোন মুসলিমের খোঁজ নিলেন, মসজিদ থেকে কোন অসুস্থ ব্যক্তির খবর শুনে তাকে দেখতে গেলেন ইত্যাদি এসবের জন্যও আপনি বাড়তি নেকী পাবেন যেগুলো আপনার ফরজ ইবাদতের নেকীর পাশাপাশি বোনাস নেকী হিসেবে যুক্ত হবে।আমাদের মুসলমানদের জন্য মসজিদ হচ্ছে একটি অনন্য ধর্মীয় প্রতিষ্ঠান যেখান থেকে আমরা আমাদের জীবনের অনেকগুলো বিষয় শিখতে পারি এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি। প্রতি জুম্মায় সব মসজিদে আমাদের দৈনন্দিন জীবনের বিষয়গুলোই কিন্তু কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়, উপরন্তু মসজিদে আমরা আমাদের ঈমানদার ও অন্য সব মুসলিম ভাই, মুরুব্বিদের সাথে দেখা করতে পারি। এছাড়াও আরও অনেকদিক দিয়ে লাভবান হই। আর মসজিদে যদি এসি বা হাইস্পিডের ফ্যানের বাতাস, টাইলস ফ্লোর, নরম কার্পেট, দেওয়ালে সুদৃশ্য আরবি হরফ ও বর্ণমালার কারুকাজ থাকে তাহলে আপনি মসজিদে যাবেন না? কেন বাসাবাড়ি, অফিসের চেয়েও শুধু ৫ ওয়াক্ত নামাজের জন্য মসজিদকে ব্যবহার করবেন না? যে সৃষ্টিকর্তা আপনাকে বানিয়েছেন কেন তার ঘরে যাবেন না?
সবশেষে বলব যে,আমার নিজেরও ইসলামের জ্ঞ্যানের গভীরতা কম, তারপরেও সবাইকে অনুরোধ করব যে, আজকে তৃতীয় রমজান অতিবাহিত হচ্ছে। সবাই আশা করি বাকি রমজানগুলো সিয়াম পালন, ৫ ওয়াক্ত নামাজ জামাআতে আদায়, কুরআন তেলাওয়াত, দান খয়রাত, ইসলামিক বেশভূষা ইত্যাদি পরিপূর্ণভাবে পালন করে রমজানের ফজিলত আদায় করবেন এবং রমজানের পরেও রমজানের শিক্ষাকে কাজে লাগাবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×