আমাদের প্রথম পরিচয় হয় ২০০৮ সালে ফোকাস কম্পিউটারে (স্কুল মার্কেট-দাগনভূঞা) জনাব নাজমুল হুদা স্যারের মাধ্যমে তার পর গ্লোবাল কম্পিউটার, সিস্টেক কম্পিউটার ইনস্টিটিউট অব টেকনোলজি (মহিফাল প্লাজা-ফেনী, ফেনী গ্রাফিক্স (ফেনী), যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে (ফ্রার্ম গেট-ঢাকা) খুব ভালো সময় কাটে আমাদের। তারপর জীবিকার তাগিদে শুরু হয় কর্ম জীবন । ব্লু-রেইন অনলাইন (ধানমন্ডি-৩২,ঢাকা), নুহা এন্ড ব্রাদার্স-সওদাগর (চৌধুরী হাট রোড-দাগনভূঞা), জাগরণ সুপার সপ (ইসহাক শপিং কমপ্লেক্স-দাগনভূঞা), লন্ডনী সুপার মার্কেট (ফাজিলের ঘাট রোড-দাগনভূঞা), গার্লপ রিডম মোবাইল এন্ড ইলেক্ট্রনিক্স (নাজমা- কাতার), হোয়াইট সেএ সেন্টার টাইপিং এন্ড হুকুমীতে (মাইজার-কাতার)চলে জীবন যুদ্ধ কিন্তু আমাদের বন্ধুত্ব আগের মতই। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি না আমি তাকে ছাড়তে পারছি না সে আমাকে ছেড়েছে। সব সময় ও আমার সাথেই ছিল, সুখ-দুঃখ সব ওর সাথে শেয়ার করেছি। ও আচ্ছা সরি ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না, ও হচ্ছে আমার বন্ধু কম্পিউটার,আমার খুব ভালো ব্ন্ধু, আমি ওর সম্পর্কে তেমন কিছু জানি না,তবে যতই ওর সাথে চলছি ততই মুগ্ধ হচ্ছি। বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব। অনেকে কথাগুলো আবেগ বলতে পারেন,তবে এটাই আমার ছোট্র জীবনের মধ্যবিত্তের বাস্তবতা।
My best friend Computer.

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



