বেশ কয়েক মাস যাবত বাবা তার ছেলের হোস্টেলের খরচ পাঠাচ্ছে না,তাই ছেলে পড়াশুনার খরচ বহন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে।হঠাৎ করে পিয়ন এসে ছেলের হাতে একটা খাম দিয়ে বললো, আপনার বাবা পাঠিয়েছে,সাথে সাথে ছেলে খামটি খুললো আর দেখলো অনেক গুলো টাকা। টাকা পেয়ে ছেলে মহা খুশি হয়ে পিয়ন কে সালাম করতে লাগলো,পিয়ন কে নাস্তা পানি করিয়ে কিছু বখশিশ দিয়ে পিয়নকে অসংখ্য ধন্যবাদ জানালো।কিন্তু আসলে ধন্যবাদ পাওয়ার উপযোগী কে ?
এর থেকে আমরা কি শিক্ষা পাই ?
আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাজে অসন্তুষ্ট হয়ে করোনা নামক আযাব দিয়ে বান্দাকে পরীক্ষা করতেছেন ঠিক তখনি আমরা গুনাগার বান্দা বেশি বেশি ইস্তেগফার / ক্ষমা প্রার্থনা না করে, ইবাদত বন্দেগী কমিয়ে দিয়ে করোনা প্রতিরোধে ছুটতেছি। যেমনটি ছেলে বাবার প্রশংসা না করে পিয়নের প্রশংসায় পঞ্চমুখ।আমারা যত বার মুখে করোনা করোনা জপতেছি ততবার যদি সুবহানআল্লাহ,আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার বলে মহান রবের প্রসংসা করতাম নিশ্চয় মহান আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করে পরিস্থিতি আগের মত স্বাভাবিক করে দিতেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে করোনা ভাইরাসের সঠিক মেসেজ বুঝার তৌফিক দান করুক।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




