লিখেছেনঃ আকতার জাভেদ (তারিখঃ ২৫ মার্চ ২০১১, ১:৪৫ পূর্বাহ্ন)
১
শুণ্য এবং একের মধ্যে কতটুকু পার্থক্য,
চলুন আমরা নিরুপণ করি।
যদি অংক না মেলে -
২
রিএ্যাকটরগুলো দুলছে এবং চারদিকে
অনেক জ্বালানী তৈল -
চলুন এটা ভাবতে ভাবতে যুদ্ধ শুরু করি ।
৩
যুদ্ধ না হলে কোনভাবেই মেলাতে পারছি না
ম্যালথাসের কথা, একা সুনামী কতটাই পারে
কিংবা
থরে থরে সাজানো পারমানবিক রন্ধনশালা।
৪
ম্যালথাস যেন জানতেন অনেককিছুই, আমরাও কিছুটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


