somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতকাহন : টুকরো চিন্তন (শেষ পর্ব)

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৪১. পৃথিবীতে মানুষের বসবাস কখনোই তার মনের মতো হয় না।

৪২. জীবনযাপন বড় সরল ব্যাপার, যদি মানিয়ে চলতে পারো। হংসের মতো দুধটুকু খেয়ে জলটুকু ফেলে দাও, গায়ে মেখো না। কিংবা দুটিকে মিশিয়ে জটিল করতে যেও না।

৪৩. সংসারে থাকবে সন্যাসীর মতো। স্পর্শ করবে কিন্তু ধরবে না। এই আলগাভাব যে যত ভালো রাখতে পারবে তার তত ঝামেলা কম।

৪৪. এই হলো জীবন, উঁচু নিচু আছে। সবসময় একই নিয়মে একই পথে চলে না। মেনে নিতে হয়।

৪৫. ভালোবাসা প্রতিমুহূর্তে প্রতিপালিত হতে চায়। তাকে আগলে রাখতে হয়।

৪৬. দুটো মানুষ পরস্পরকে ভালোবেসে অপেক্ষা এবং নিজেদের মন যাচাই করে যখন একত্রিত হয়। তখন সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দু'জনের ওপর এসে যায়। পৃথিবীসুদ্ধ মানুষ আশা করে তারা শান্তিতে বসবাস করবে। একটি মানুষের ব্যবহার, দৃষ্টিভঙ্গি যে জীবনের ঘাতপ্রতিঘাতে পাল্টে যেতে পারে সেটা সচরাচর কেউ মানতে চায় না। পুরনো ছবির সাথে নতুন ছবির গরমিল হলেই সমালোচনার ঝড় ওঠে।

৪৭. কিছু সম্পর্ক- আছে বললে ভুল বলা হয় আর নাই বললে মিথ্যা বলা হয়।

৪৮. বয়সকালে প্রেম হলে মানুষ অন্ধ হয়ে যায়।

৪৯. নদীর স্রোতে কোন জল কখন বয়ে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা না করে দেখা দরকার স্রোতটা ঠিকঠাক আছে কি^না।

৫০. কৃতজ্ঞতাবোধ মানুষকে দুর্বল করে।

৫১. মানুষ কখনো কখনো ভীষণ একা, শূন্য চরাচরে নিষ্পত্র একক গাছের মতো নিঃসঙ্গ।

৫২. স্বপ্নে যা রঙিন, সুন্দর, বাস্তবে তার ঠিকঠাক রঙ খুঁজে পাওয়া মুশকিল।

৫৩. সুখের স্মৃতি থেকেও একধরনের দুঃখের রস ক্ষরিত হয়।

৫৪. আলাপ থেকে মেলামেশা হতে বাধ্য।

(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×