কেন নামাতে হবে বিদেশি পতাকা?
আজ সকালে আমাদের পত্রিকায় (প্রথম আলো) বিশাল বাংলা পাতায় একটা নিউজ দেখে মেজাজটাই বিগড়ে গেল। চার কলামের স্টোরির হেডলাইন ‘নামাতে হচ্ছে বিদেশি পতাকা’ নিচে লাল কালিতে সাব হেড দিয়ে লেখা যশোরে জেলা প্রশাসনের নির্দেশ।
সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে মাইকে যশোর শহরে এবং কাল দিনব্যাপী জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় মাইকে বিদেশি পতাকা নামানোর নির্দেশনা প্রচার করা হয়। যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এ নির্দেশনা জারি করেন।
মাননীয় জেলা প্রশাসক, আপনাকে বলছি। দেশপ্রেম ও পতাকা আইনের দোহায় দিয়ে আপনি যে কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করেছেন সেই পাওয়ার ও অ্যাবিলিটি আপনার আছে। কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন আপনি মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। একজন জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। আপনি কি বলতে পারবেন আপনার জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেট, হকির লিগ আয়োজন করা হয় কিনা? জানি বলতে পারবেন না। যশোরের সুইমিং পুলে পানি থাকে না বছরের পর বছর। আপনি কি খোঁজ নিয়েছেন সেটা? কই কোনো সময় তো মাদক বিরোধী অভিযান বা মাদককে না বলুন জাতীয় উদ্যোগের জন্য কখনো মিডিয়ায় কোনো নিউজ দেখিনি আপনার নামে। এসব নিয়ে কি কখনো মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করেছেন? দেশপ্রেমের কথা বলছেন- কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি দুর্নীতি করেন না। ঘুষ খান না? আমার মনে হয় যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তখন কোনো দিন বিশ্বকাপের সময় হলের টিভি রুমে ঢু মেরেছেন কিনা সন্দেহ। জনাব জেলা প্রশাসক, বিশ্বকাপের গ্র“প পর্বে এসব দলের কেই বাদ পড়লে আপনা আপনিই পতাকা নেমে যাবে। তখন আপনাকে মাইকিং করা লাগবে না। একসপ্তাহ বড় জোর দশ-পনের দিন এই উš§াদনা নিয়ে থাকতে চায় বাঙালি। খেলাধুলা তো দেশ থেকে উঠেই গেছে। খেলা নিয়ে উš§াদনাটুকু আপনারা কেড়ে নিতে চান?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



