somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেডের গোলটি অফসাইড, না অফসাইড নয়?

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাচের বয়স তখন ৪৯ মিনিট। ডেভিড লুইজের ক্রসে মাথা ছুঁয়ে ব্রাজিলের তৃতীয় গোলটি করলেন ফ্রেড। বুনো উদযাপনে মেতে উঠলেন। বোঝাই যাচ্ছিল, গোলটি পেয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। ব্রাজিলের এক নম্বর স্ট্রাইকারের গোল না-পাওয়া নিয়ে কম সমালোচনা তো আর হয়নি।

কিন্তু এদিকে আরেক শোরগোল। ফ্রেডের গোলটি কি অফসাইড থেকে হয়েছে, নাকি ঠিকই আছে। এ নিয়ে বিশ্বজুড়েই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিতর্ক হচ্ছে। সমানে চায়ের কাপে উঠেছে ঝড়। ফ্রেডের গোল নিয়ে তর্কবিতর্ক চলছে বাংলাদেশের ফুটবলপাড়াতেও।

জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুর মতে গোলটি সঠিকই ছিল, ‘প্রথম অবস্থায় অনেকেই ভাবতে পারেন যে গোলটি হয়তো অফসাইড ছিল। কিন্তু টেলিভিশনে যখন রিপ্লে দেখিয়েছে তখনই মার্ক করে দেখানো হয়েছে ডেভিড লুইস আর ফ্রেড লাইনের মধ্যেই ছিলেন। তাই এটা মোটেও অফসাইড ছিল না।’

তবে জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের চোখে মনে হয়েছে ফ্রেডের গোলটা হয়নি, ‘আমি একজন ফুটবলার হিসেবে বলব ফ্রেডের গোলটা হয়নি। ওটা শতভাগ অফসাইড ছিল।’ এর ব্যাখাও দিলেন শেখ রাসেলের গোলরক্ষক, ‘যখন লুইস ক্রসটা করেন তখন রেফারি ও সহকারী রেফারি কেউই বুঝতে পারেননি। আমার মনে হয় রেফারি একটু অ্যাডভানটেজ দিয়েছেন। আসলে ভুল তো মানুষই করে। তিনি চাইলে গোলটা বাতিল করতেই পারতেন।’

জাতীয় দলের অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুুল ইসলামও বললেন একই কথা, ‘ফ্রেডের গোলটা হয়নি। কারণ সে বলের আগেই ওই পজিশনে চলে গিয়েছিল।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আমিনুল হকের মতে ফ্রেডের গোলটি ছিল সঠিক, ‘প্রথমে আমিও ভেবেছিলাম ওটা ছিল অফসাইড। কিন্তু পরে দেখি লুইজ অফসাইডে ছিলেন না। প্রথমে বলটি ওর কাছেই ছিল। আর লুইজ অফসাইডে না থাকলে ফ্রেডেরও অফসাইড হওয়ার কথা না। কারণ লুইজের চেয়ে ফ্রেড ভেতরের দিকেই ছিলেন। এই কারণেই রেফারি গোলটা বাতিল করেননি।’

শেখ রাসেলের ট্রেবলজয়ী কোচ মারুফুল হকের বিশ্লেষণও আমিনুলের মতোই, ‘আসলে প্রথমে মনে হবে ওটা অফসাইড। কিন্তু পরে লুইজ বল পেয়ে গেলে আর অফসাইড থাকেনি। লুইজ বলটি ফ্রেডকে দেওয়ার সময় সেটা অনসাইডই ছিল।’

জাতীয় দলের স্ট্রাইকার মিঠুন চৌধুরী অবশ্য এই গোলের বিরোধিতা করছেন, ‘আমার মনে হয়েছে ফ্রেডের গোলটা হয়নি। সে অফসাইডেই ছিল।’ তিনি দোষ চাপিয়েছেন রেফারির ওপর, ‘আসলে ভুল তো মানুষেরই হয়। আমার মনে হয় রেফারি বা সহকারী রেফারি কাভার করতে পারেনি বিষয়টা। নিশ্চয়ই কোনো একটা ভুল এখানে হয়েছে।’

ফ্রেডের গোলটির থ্রিডি দেখুন
Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×