somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডিও নিয়ে এক টুকরো নষ্টালজিয়া

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

​ছোটো বেলা থেকেই রেডিও শোনার অভ্যাস ছিল। বাড়িতে বড় একটা রেডি্ও ছিল। চার ব্যাটারির। আমি বেশি বেশি গান শুনতাম বলে লুকিয়ে রাখা হতো। একটা ছোটো পকেট রেডি্ও কিনেছিলাম গোপনে। সেটা আমি লুকিয়ে রাখতাম। এক কানওয়ালা হেডফোন দিয়ে গান শুনতাম। কাথার নিচে শুয়ে শুয়ে কতদিন যে আম্মাকে ফাঁকি দিয়ে গান শুনেছি তার ঠিক নেই। গান শোনার আরেকটা বড় উপলক্ষ্য ছিল নিশুতি অনুষ্ঠান। রাত জেগে পড়ব, এই অজুহাতে রাত ১২টা থেকে নিশুতি অনুষ্ঠান শুনতাম। শেষ ভাগে হতো ​ সিনেমার গান। অঙ্ক কষতাম আর গান শুনতাম। গ্রামের একটা ছোটো ছেলে যেবার প্রথম যশোর শহরে পড়তে গেল আম্মা টাকা দিয়ে দিল আলাদাভাবে, বলল একটা রেডি্ও কিনে নিস। মন খারাপ লাগলে গান শুনিস। রেডিওর প্রতি আমার কতটা দুর্বলতা ছিল সেটা ভালোই জানতেন আম্মা। যশোর এনএস রোড থেকে একটা রেডিও কিনেছিলাম কলেজে ভর্তি হয়েই।
রেডিও টিউনিং করা ছিল আমার বদ অভ্যাসের একটি। সারাক্ষণ এই চ্যানেল, ওই চ্যানেল ঘুরাতাম। বিবিসি, চীনের বেইিজং (তখন বলত রেডিও পিকিং), ডয়চে ভেলে, হিন্দি, আকাশবানী কতশত সেন্টার। এসব চ্যানেল রেডিওর কোন কাটায় কোন পর্যন্ত কোন ব্যান্ড-এ দিলে পাওয়া যাবে সব মুখস্থ ছিল।
এতসব গৌ্রচন্দ্রিকার কারণ একটাই- অনলাইন রেডিও শোনা। ইদানিং বেশি বেশি করে অনলাইন রেডিওতে গান শুনছি। ভাবছি যুগটা কত পাল্টে গেছে। এখন বিশ্বের যে কোনো দেশের যে কোনো রেডিও, অনলাইনে চাইলেই শুনতে পারি। কাল হঠাত আবিষ্কার করলাম শাহরুখ খান ফ্যান রেডিও নামের এক সেন্টার। যেখানে শুধু শাহরুখ খানের সিনেমার গানগুলো বেশি বাজে। বিখ্যাত ধ্রুপদী গায়ক আমির খানের রেডিও, জাঙ্গো ফ্রি অনলাইন রেডিও...নাম না জানা কতশত রেডিও, হন্ডুরাস থেকে শুরু করে কলম্বিয়া, মরিশাস থেকে শুরু করে ইন্দোনেশিয়া আপনি কোন দেশের রেডিও শুনতে চান। আমি ভাবি আর অবাক হই। কিশোর বয়সের আমি কি কখনো ভেবেছিলাম প্রযুক্তির কল্যাণে ইন্টারনেটে রেডিও শুনতে পারব। আমি কস্মিনকালেও ভাবিনি এভাবে রেডিও শোনা যাবে (অন্তত বছর দশেক আগেও ভাবিনি)। এখন আর খুঁজে পাওয়া যাবে না চারকোনা বাকসোর হক ব্যাটারি সমৃদ্ধ, স্টিলের এন্টেনা সমৃদ্ধ রেডিও।ভালোভাবে স্পষ্ট শব্দে গান শুনতে পাওয়ার আশায় টিনের চালে কিংবা বাঁশের আগায় নিজে নিজে স্টিল বাঁকা করে কত যে এন্টেনা বানিয়ে এদিক থেকে ওদিক ঘুরিয়েছি।
এই প্রজন্মের ছেলে মেয়েদের রেডিওর কথা বললে ওরা চিনবেই না কোনটার কথা বলছি। কিসের কথা বলছি। আসলেই কি আমরা বুড়ো হয়ে গেছি?? নাকি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×