উপরের ছবি দুটি প্রতীকি। একদল উচ্ছ্ল হাসিতে ফেটে পড়বে ম্যাচ শেষে। একদল কান্নায়, বেদনায়, চোখের জলে বিদায় নেবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আজ রাতের দুটো ম্যাচই আগুনে লড়াই, যাকে বলে আর কি হাইভোল্টেজ ম্যাচ। রাত ১০টায় ফ্রান্স-জার্মানি, মারাকানায়। রাত ২টায় ব্রাজিল-কলম্বিয়া, ফোর্তালেজায়। এই বিশ্বকাপে সবচেয়ে ধারবাহিক ভালো খেলছে ফ্রান্স। রিবেরিবিহীন ফ্রান্স এবার যে এমন দুর্দান্ত খেলবে কে জানতো? প্রতিবেশী দুই দেশের বৈরিতা, সঙ্গে ফুটবলের ঐতিহাসিক দ্বৈরথ তো আছেই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আর জার্মানির জোয়াকিম লো-দুজনের ট্যাকনিক্যাল লড়াইটাও হবে উপভোগ্য। দুই দল এপর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার ফ্রান্স, ৮ বার জার্মানি জিতেছে। ড্র ৬ বার। বিশ্বকাপে ৩ ম্যাচ মুখোমুখি হয় দু দল, ১বার জার্মানি, ১বার ফ্রান্স জিতেছে। ড্র ১ বার। সর্বশেষ গতবছর প্যারিসে ২-১ গোলে জিতেছিল জার্মানি। ফিলিপ লাম না করিম বেনজেমা? কে হাসবেন আজ?
এবার আসা যাক ব্রাজিল-কলম্বিয়া প্রসঙ্গে। শুধু আয়োজক দেশের সবাই নয়, ফিফার কর্মকর্তাদেরও প্রার্থনা থাকবে যেন ব্রাজিল জেতে! না হলে বিশ্বকাপের বাজারটাই যে অকালে ভাটা পড়বে। কিন্ত চ্যাম্পিয়ন হওয়ার মতো কি এ পর্যন্ত একটা ম্যাচও খেলতে পেরেছে ব্রাজিল? ২২ বছর বয়সী নেইমারের ওপর যতোটা না চাপ থাকবে, ততোটাই যেন নির্ভার খেলবেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার তরুণ স্ট্রাইকারের খেলা যারা দেখেছেন তারা স্বীকার করে নিতে বাধ্য যে, চাইলেই তাদের উপেক্ষা করা সম্ভব না। দুই দল বিশ্বকাপে আজই প্রথম মুখোমুখি হবে। তবে সব মিলিয়ে ২৫ বার মুখোমুখি হয়েছে, ১৫ বারই জিতেছে ব্রাজিল, ২ বার কলম্বিয়া। ৮ ম্যাচ ড্র। কাগজে কলমের হিসাবটা আজ না হয় তোলাই থাক।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।