somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে জানে কত দূরে সুখের ঠিকানা!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কদিন ধরেই এমনটা হচ্ছে মিজানের। কেমন যেন একটা খারাপ লাগার বোধ কাজ করে মনের মধ্যে। কেন খারাপ লাগছে এর কোনো কুল কিনারা উদ্ধার করতে পারে না মিজান। মাঝে মাঝে মনে হয় এই যান্ত্রিক ঢাকা শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে মিজান। যেখানে কোনো কাজের চাপ নেই। চাওয়া নেই। প্রত্যাশা নেই। শুধু মনের আনন্দে বেড়ানো যাবে।
ঘোরাঘুরি করা যাবে। মাঝে মাঝে মিজানের খুব কষ্ট হয়। এই শহরে একটা প্রতিষ্ঠিত কর্পোরটে প্রতিষ্ঠানে চাকরি করে। ভালো বেতন। গাড়ী। সব আছে। ভরা সংসার। বউ সন্তান। কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি । কোথায় যেন না পাওয়া।
গ্রামের সোনালী কৈশোর যেন এখনও ঘুমের মধ্যে ডাকে মিজানকে। কলেজ আর বিশ্ববিদ্যালয় ছুটি হলে একগাদা উপন্যাস নিয়ে পড়া শুরু করত মিজান। বইয়ের রাজ্যে ডুব দিত। একেকটা সমরেশ, শীর্ষন্দেু, সুনীল, সমরসেট মম, সেক্সপিয়ারে ডুবে থাকত। খুব করে টানত হুমায়ন আহমদে। বাংলা আর হিন্দি সিনেমা। ভিসিআর। এই বৈশাখে সারাদিন মফস্বল শহরে অনুষ্ঠান দেখা। সন্ধ্যায় কাকভেজা হয়ে বাড়ি ফেরা।
এখন শুধু দায়ত্বি আর দায়িত্ব। মেয়েকে স্কুলে নিয়ে যাও সাত সকালে। বউয়ের আবদার মেটাও। অফিসের কাজ, শুধুই চাওয়া আর চাওয়া। সংগঠনের চাওয়া। সারা দিন পর রাতে ঘুমাতে যায় মিজান রাত ২টায়। আবার ভোরে ওঠ। সবাই যেন মিজানকে কাজে লাগাতে (ইউজ করতে) চায়। কিন্তু মিজান নিজের জন্য এক ফোটা সময় বের করতে পারে না। একটুও নিজের জন্য কিছু করতে পারে না। ইচ্ছা করে ছুটির দিন রমনা পার্কে একা একা হাটবে। হিমুর মতো একা হাটবে ফুটপাতে।
ইদানিং একটু সময় পেলেই ঘুমানোর চেষ্টা করে মিজান। আসলে ঘুমে চোখ ঢুলে পড়ে মিজানের। অথচ বয়স কিন্তু বেশি হয়নি মিজানের। মাত্র ৩৫ বছর। ঘুমের জন্য বউ সহ অন্য অনেকের কথা শুনতে হয়। কিন্তু মিজান যেন ঘুমের আড়ালে নিজেকে সারাক্ষণ লুকিয়ে রাখতে চায়।
প্রাণ ভরে এক বুক নিঃশ্বাস নিতে যেন মুখিয়ে আছে মিজান। সেই সুযোগ কি আদৌ পাবে সে? প্রশ্নটা মনের মধ্যে ঘূর্নি স্রোতের মতো শুধুই ঘুরতে থাকে। আরেকবার যদি মনের মতো সাজিয়ে নেওয়া যেত জীবনটা! কতই না ভালো হতো তাহলে!

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×