somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লি টাক যখন এক​দিনের বাঙালি

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদিউজ্জামান | আপডেট: ১৭:০৭, এপ্রিল ১৪, ২০১৬
২Like

স্ত্রী জর্জিয়ার সঙ্গে বর্ষবরণ উৎসবে লি (প্রথমে)। সঙ্গী শাকিল আহমেদ ও হেমন্ত ভিনসেন্ট (ডানে)। আজ আবাহনী মাঠে। ছবি সৌজন্য‘আইল আইল আইল রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইল রে..।’ আবাহনী মাঠে কনসার্টে বাজতে থাকা গানের কথাগুলো হয়তো এতটুকুও বুঝতে পারেননি। কিন্তু সুরটা দারুণ মন কেড়েছে লি টাকের। যস্মিন দেশে যদাচার। আজ বাংলা বর্ষবরণে মেতে উঠেছেন আবাহনীতে খেলতে আসা ইংলিশ ফুটবলারও।
সকালে উঠেই পাঞ্জাবি পরে ঘুরতে বের হন স্ত্রী জর্জিয়ার সঙ্গে। স্ত্রীকেও পরিয়েছেন লাল-সাদা থ্রি পিচ, এই দিনটার প্রতীকী রং যে হয়ে উঠেছে এটাই। জর্জিয়া অবশ্য শাড়ি পরতে চেয়েছিলেন। কিন্তু বাঙালি মেয়েদের মতো সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার লোকই নাকি খুঁজে পাননি!
জাতীয় দলের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবং রাইটব্যাক শাকিল আহমেদের সঙ্গে সকাল এগারোটায় ঘুরতে বেরিয়েছিলেন ইংলিশ ফুটবলার দম্পতি। রমনার বটমূল, ধানমন্ডি রবীন্দ্র সরোবর হয়ে আবাহনী মাঠে এসে কনসার্ট দেখেছেন। বাঙালি খাবারে এখনো ততটা অভ্যস্ত হননি। তবে আজ সকালে ঠিকই ইলিশ ভাজা ও পান্তা ভাত খেয়েছেন।
ঢাকায় আসার আগে ব্যাংককে দুই মৌসুম খেলেছেন। সেখানেও থাইল্যান্ডের ঐতিহ্যবাহী অনেক অনুষ্ঠানে ঘুরেছেন। কিন্তু লি টাক বাঙালির বর্ষবরণেই আনন্দ খুঁজে পেয়েছেন বেশি, ‘এখানে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। সকালেই ভেবে রেখেছিলাম আজ ঘুরতে বের হব। এরপর হেমন্ত, শাকিলদের নিয়ে নানা জায়গায় ঘুরলাম। বাঙালি সংস্কৃতি দারুণ উপভোগ করছি।’

আজ আবাহনীর কোনো অনুশীলন নেই। আগামী ১৭ এপ্রিল স্বাধীনতা কাপের পরের ম্যাচে আবাহনী খেলবে আরামবাগের সঙ্গে। অনুশীলন ছিল না বলে বেশ নির্ভার হয়েই ঘুরতে বেরিয়েছেন লি, ‘অনুশীলনের তাড়া নেই। তা ছাড়া এমন চমৎকার অনুষ্ঠান তো আর প্রতিদিন পাব না। এই শহরের উৎসবপ্রিয় মানুষগুলো দেখে ঘরে বসে থাকতে পারলাম না।’
আবাহনীর সতীর্থ হেমন্তও খুশি লিকে বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাতে পেরে, ‘ধানমন্ডির ফ্ল্যাট থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে লি সকাল বেলা ক্লাবে চলে এল। এসেই বলল, আমরা বর্ষবরণ অনুষ্ঠান দেখব। এরপরই ওদের নিয়ে ঘুরতে বের হলাম। আমাদের বাঙালিয়ানার এমন জমজমাট উৎসব দেখে লি খুবই রোমাঞ্চিত।’
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সব সময়ই আফ্রিকান ফুটবলারদের আধিপত্য। এবারই প্রথম স্রোতের বিপরীতে বাংলাদেশে খেলতে এসেছেন ইংলিশ কোনো ফুটবলার। লির খোঁজ পেয়েছিলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস। গত বছর আবাহনী কিংস কাপে খেলতে গিয়েছিল ভুটানে। সেখানে থাইল্যান্ডের ক্লাব নাখন রাচাসিমার হয়ে খেলেছিলেন। এরপর আবাহনীতে খেলার প্রস্তাব দিতেই রাজি হয়ে যান এই স্ট্রাইকার। গত কয়েক মৌসুম ধরেই গোলদাতার অভাবটা বেশি ভুগিয়েছে আবাহনীকে। এবার লি-সানডে-কামারা ত্রয়ী স্বাধীনতা কাপে দুর্দান্ত খেলছেন। সর্বশেষ বিজেএমসিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও লি গোল করেছেন একটি। আবাহনীর স্কোরিং সমস্যার প্রসঙ্গ তুলতেই লি বললেন, ‘আমি এই দেশের ক্লাবকে সাহায্য করতেই এখানে এসেছি। আশা করি আবাহনীকে এই মৌসুমে লিগ শিরোপা উপহার দিতে পারব।’ ছবির ক্যাপশন: স্ত্রীর সঙ্গে লি টাক (কালো পাঞ্জাবি পরিহিত)। আবাহনী মাঠে।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৩

লিখেছেন রাজীব নুর, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭



জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।
চমৎকার একটা গান। ছোটবেলায় রবীন্দ্রনাথের গান আমার ভালো লাগতো না। মা যখন রবীন্দ সংগীত শুনতো আমার যথেষ্ট বিরক্ত লাগতো। আর এখন রবীন্দ্রনাথের... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

খামেনি কি আছেন না গেছেন? ইরানের ভবিষ্যৎ নির্ধারণের রাত!

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৬ রাত ১২:৪৩


আমার মনে হয় না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। এটা শুনে অনেকের মন ভেঙে যাবে জানি, তবুও এটাই সত্যি।


যে মাত্রার হামলা হয়েছে তাঁর... ...বাকিটুকু পড়ুন

×